মোঃ জাহাঙ্গীর আলম, রাঙ্গাবালী, পটুয়াখালী:
পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজে ভাসমান জনগোষ্ঠী মান্তা পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক প্রতিষ্ঠান ‘ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিওয়াইডিএফ)।
বৃহস্পতিবার শতাধিক পরিবারের সদস্যদের হাতে উষ্ণতার আবরণ স্বরূপ কম্বল তুলে দেন সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন– মান্তাবন্ধু সাথী আজাদ খান, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পটুয়াখালী জেলার সভাপতি ফারহানা মিশু টুম্পা, সাধারণ সম্পাদক আহম্মেদ কাওসার ইবু, এ্যাড. জসিম উদ্দিন, রাঙ্গাবালী ইয়ুথ সোসাইটি (আরওয়াইএস)-এর সভাপতি সাইফুল ইসলাম সায়েম প্রমূখ।
Leave a Reply