1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 31, 2026, 7:33 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহজালালের নতুন এটিসি টাওয়ার: তিন মাসে আয় প্রায় ২০০ কোটি কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ১৭ বছর পর স্বাধীনভাবে নেতাকে স্মরণ করার সুযোগ হয়েছে : মির্জা ফখরুল মানবিক সাংবাদিকতায় রাহাত খান আঁখিকে সম্মাননা পঞ্চগড়ে জমি বিরোধে হামলা ভাঙচুর ও লুটপাটের থানায় অভিযোগ করায় এক দম্পতিকে দ্বিতীয় দফার হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা।

বিশ্বম্ভরপুরে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর গণ স্বাক্ষর

  • সময়: Tuesday, January 3, 2023
  • 58 View

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে প্রায় এলাকায় মাদকের জমজমাট ব্যবসা রয়েছে বলে জানা গেছে।
মাদকের ব্যাপক ছড়াছড়ি বেড়ে যাওয়ায় সলুকাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আক্তাপাড়া গ্রামের পুরো সমাজ মিলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সমাজের গণ স্বাক্ষর সম্মিলিত একটি অভিযোগ সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবরে দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয় আক্তাপাড়া গ্রামে জুয়া ও মাদকের বিষাক্ত ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য আবেদন করা হয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয় ৫নং ওয়ার্ডের আক্তাপাড়া গ্রামে মাদক ব্যবসায়ীদের দ্বারা এলাকার যুব সমাজ, স্কুল কলেজ পড়ুয়া ছাত্র শিশু কিশোররা ধ্বংসের পথে। এছাড়া জুয়া ও মাদকের উৎপাত ব্যপক হাড়ে বেড়ে গেছে। যাঁরা মাদকের সাথে জড়িত নিম্নে তাদের নামও উল্লেখ করা হয়েছে।
দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত আক্তাপাড়া গ্রামে মৃত আবু মিয়ার ছেলে মোস্তফা, শাহানা আক্তার স্বামী মোস্তফা, একই গ্রামের আব্দুর রহিমের বড় ছেলে আব্দুল করিম এছাড়াও রয়েছে মৃত জুবেদ আলীর ছেলে শামসুল ইসলাম।
যদিও শামসুল ইসলাম কিছুদিন পুর্বে ৮ বোতল ভারতীয় মদ সহকারে আটক হয়ে এখন জেলে আছে।
এদিকে সরেজমিনে জানা গেছে জেল যেন মোস্তফার শশুর বাড়ির মতো, কেননা কিছুদিন পর পর মাদক সহকারে আটক হয়ে জেলে যায় আর আসে এলাকায় ঘুরে আরও জানা গেছে আক্তাপাড়া গ্রামের আব্দুল রহিমের বড় ছেলে আব্দুল করিম পুলিশের সাথে আঁতাত করে এখন বড় একজন মাদকের ডিলার।
করিম পুলিশের সাথে সুসম্পর্ক রেখে বিভিন্ন লোকের মাধ্যমে মাদক ব্যবসা করে আসছে।
এছাড়াও আব্দুল করিম পুলিশের সোর্স দাবি করে বিভিন্ন লোকের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।
এবিষয়ে সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী (তপন) বলেন আমার কাছে আক্তাপাড়া গ্রামের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে, আমি সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আমি আমার প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
এবিষয়ে আক্তাপাড়া গ্রামের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মন্তাজ আলী বলেন আমরা চাই মাদক মুক্ত একটি সুন্দর সমাজ, আমরা সকলে মিলে মাদকের বিরুদ্ধে গণ স্বাক্ষরও দিয়েছি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews