1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 31, 2026, 8:30 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহজালালের নতুন এটিসি টাওয়ার: তিন মাসে আয় প্রায় ২০০ কোটি কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ১৭ বছর পর স্বাধীনভাবে নেতাকে স্মরণ করার সুযোগ হয়েছে : মির্জা ফখরুল মানবিক সাংবাদিকতায় রাহাত খান আঁখিকে সম্মাননা পঞ্চগড়ে জমি বিরোধে হামলা ভাঙচুর ও লুটপাটের থানায় অভিযোগ করায় এক দম্পতিকে দ্বিতীয় দফার হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা।

রাজমিস্ত্রীর হেলপারের আড়ালে মাদক ব্যবসা

  • সময়: Thursday, December 8, 2022
  • 88 View

নিউজ ডেক্স:

ঢাকার সাভারে রাজমিস্ত্রীর হেলপারের আড়ালে হেরোইন চোরাচালানের সময় প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১কেজি ৪০০গ্রাম হেরোইনসহ ১মাদক কারবারি কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকা জেলা উত্তর ডিবি কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম-কে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

আটককৃত আশরাম ইমাম (৪০)  চাপাইনবয়াবগঞ্জ জেলার সদর উপজেলার চাকপাড়া বটতলা এলাকায় মৃত সেকান্দার আলীর ছেলে ।

এর আগে গতকাল বুধবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি পশ্চিম পাড়া এলাকা থেকে তাকে আটক করে ডিবি।

গণমাধ্যমকে (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সাভারের জয়নাবাড়ি এলাকায় হেরোইনের একটি বড় চালান এসেছে।খবর পেয়ে গতকাল রাতে ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামানের (পিপিএম বার) নির্দেশনায় ও আমার নেতৃত্বে এবং ডিবির উপ-পরিদর্শক মো. সহিদুল ইসলামের (পিপিএম) সমন্বয়ে সেখানে অভিযান পরিচালনা করে আশরাফ ইমাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার বিছানার তোশকের নিচ থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এসময় তিনি আরোও বলেন,আটক আশরাফ ইমাম গত ৫/৬ মাস যাবৎ জয়নাবাড়ি এলাকায় রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করে। আসলে সে রাজমিস্ত্রীর সহযোগী হিসাবে কাজ করলেও মুলত সে নিজ এলাকা চাপাইনবয়াবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন পাচার করে আসছে। স্থানীয়ভাবে আসামির সম্পর্কে যাচাই-বাছাইকালে জানা যায়,সে গত প্রায় ৬মাস আগে ইছহাক মিয়ার বাড়িতে একটি ছোট রুম ভাড়া নিয়ে আশপাশের এলাকায় রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতো।

সে একেবারে নিরীহ গোছের হওয়ায় তার প্রতিবেশীরা কখনো তাকে সন্দেহ করেনি। আটক আশরাফ ওই রুমে একাই থাকতো এবং নিজেই রান্না করে খেতো। সবাই তাকে রাজমিস্ত্রীর সহকারী ভাবলেও প্রকৃত পক্ষে সে দীর্ঘদিন যাবৎ হেরোইন চোরাচালানের সাথে জড়িত ছিলো।

এছাড়া তিনি আরোও বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আশরাফ ইমাম জানিয়েছেন দীর্ঘদিন যাবৎ চাপাইনবাবগঞ্জের বর্ডার থেকে জনৈক তোফাজ্জল নামক ব্যক্তির কাছ থেকে হেরোইন নিয়ে আসতো। তার কাছে একটি ইন্ডিয়ান সিমের নাম্বারে খোলা হোয়াটসঅ্যাপ আইডির মাধ্যমে তাদের মধ্যে যোগাযোগ হতো।

আটক আশরাফের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ডিবি এই কর্মকর্তা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews