ঢাকাস্থ শাহরাস্তি উপজেলা সমিতি পুনঃগঠন করার লক্ষে ২৩/১০/২০২২ ইং তারিখ বিকাল ৪ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় ৬০/১ পুরানা পল্টন ঢাকায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের সম্মতি ক্রমে

মোঃ আজিজুল হক পাটোয়ারীকে সভাপ্রতি ও মোঃ শফিকুর রহমান মজুমদারকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট ঢাকাস্থ শাহরাস্তি উপজেলা সমিতির কার্যকারী কমিটি ৩ বছরের জন্য গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ আনোয়ার হোসেন অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিল হারুন আর রশিদ, কামাল হোসেন, আবুল কালাম পাটোয়ার, সোহেল, শাহ আলাম, মনির হোসেন, রফিক উদ্দিন, আব্দুর রহিম, আবুল কাসেম, সামসুল আলম মুজুমদার, মিজানুর রহমান ভুইয়া, নুরুল ইসলাম, সএম করিম, গোলাম মোস্তফা পাটোয়ারী, তোফাজ্জল হোসেন, হাবিবুর রহমান আরো অনেক বক্তারা বলেন দীর্ঘদিন ঢাকাস্থ শাহরাস্তি উপজেলা সমিতি কার্যক্রম বন্ধ হয় তাই পূর্ণরায় এর কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য ঢাকাস্থ শাহরাস্তি উপজেলা সমিতি পুনঃগঠন হয়। সভায় আরো সিধান্ত হয় ঢাকাস্থ শাহরাস্তি উপজেলাবাসী সকাল নাগরিক ঢাকাস্থ শাহরাস্তি উপজেলা সমিতির সদস্য হতে পারবে সদস্য ফরম সংগঠনের সাধারণ সম্পাদকের কাছে রয়েছে। যেকোন কার্যদিবসে সদস্য ফরম পুরন করে সদস্য হতে পারবে। উপজেলাবাসী যেকোন কল্যানে এই সংগঠন কাজ করবে।
Leave a Reply