বিনোদন ডেস্কঃ
বাগেরহাট জেলার কৃতি সন্তান এস, বি বাঁধন বর্তমান সময়ের সঙ্গীত প্রিয় দর্শকদের কাছে জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে নিজের নামটি ব্যাপকভাবে পরিচিতি ঘটিয়েছেন।
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে তালিকা ভূক্ত আধুনিক, ফোক, লালন ও দেহ-তত্ত্ব বাউল গান পরিবেশনায় মেধাবী তরুণী এস.বি বাঁধন এক অবিস্মরণীয় কণ্ঠ শিল্পী হিসেবে প্রসংশিত নাম।
প্রকাশ থাকে যে, দেশের বিভিন্ন স্টেজে অসংখ্য মৌলিক গান ও কাল জয়ী গান সুরের মুর্ছনায় জাদুময়ী কণ্ঠে পরিবেশন করার মাধ্যমে তিনি দেশ প্রেমিক কণ্ঠযোদ্ধা-দের তালিকায় থাকা একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী।
দৈনিক আমার সংগ্রামকে এসবি বাঁধন তার একান্ত সাক্ষাৎকারে জানান পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র এক টাকার বউ সহ অসংখ্য ছায়াছবিতে ছায়াছবিতে প্লেব্যাক শিল্পী হিসেবে দর্শক শ্রোতাদের তিনি নজরে আসেন।
সবশেষে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশবাসীর নিকট দোওয়া চাইলেন শত সহস্র ভক্তদের পছন্দের ও ভালবাসায় সিক্ত থাকা জনপ্রিয় কণ্ঠশিল্পী এস.বি বাঁধন।
Leave a Reply