বিশেষ প্রতিনিধি: গতকাল ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং দাগনভূইয়া উপজেলার রাজাপুর ইউনিয়ন ছদু মিয়ার বাজার বিকেল ৪:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করেন উপজেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব স.ম আজহারুল ইসলাম ও প্রসিকিউটর ছিলেন জনাবা-ডা:ফিরোজা আক্তার, মেডিকেল অফিসার, দাগনভূঞা উপজেলা হাসপাতাল।মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২ এর ২ ধারায় নিবন্ধিত ডাক্তার না হয়ে রোগীকে ব্যবস্থাপত্র প্রদানের দায়ে ১০,০০০/- টাকা জরিমানা ও ড্রাগ এন্ড কসমেটিকস আইন ২০২৩ এর ৫ এর খ ধারায় বিক্রয়যোগ্য নহে এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ১০,০০০/- টাকা জরিমানা করা হয়।
Leave a Reply