মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি:জলঢাকা পৌর জাতীয়তাবাদী জিয়া মঞ্চের শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী জিয়া মঞ্চের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, ও পৌর আহ্বায়ক আব্দুর রহিম জাতীয়তাবাদী জিয়ামঞ্চ জলঢাকা পৌর শাখা। আরো উপস্থিত ছিলেন জলঢাকা পৌর জাতীয়তাবাদী জিয়া মঞ্চের সদস্য সচিব আশরাফুল আলম, ও উপস্থিত ছিলেন পৌর জিয়ামঞ্চের সিনিয়র সহ-সভাপতি খাদিমুল ইসলাম। এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ বাদল ইসলাম, হাসানুর রহমান, রহিদুল ইসলাম, লাভলুর রহমান, ওআরএস আলী,সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় ও কম্বল বিতরণ কালে বক্তব্য রাখেন পৌর জাতীয়তাবাদী জিয়া মঞ্চের আহবায়ক আব্দুর রহিম বলেন দেশ ও দেশের জনগণের কল্যাণে জাতীয়তাবাদী দল অবিরাম কাজ করে যাচ্ছে আগামীতেও জনসাধারণকে নিয়ে কাজ করবে বাংলাদেশ জাতীয়তাবাদীদল ও তার অঙ্গ সংগঠন সমূহ। এবং জলঢাকা উপজেলার জনসাধারণের প্রতি আহ্বান জানান এই সৎ, যোগ্য, নির্ভীক এই নেতা আব্দুর রহিম বলেন আগামীতে জাতীয়তাবাদীদল জনগণের সমর্থন পেলে সারাদেশের জন্য এই দলটি কাজ করবে বলে নেতাকর্মীদের প্রতি আশ্বাস প্রদান করেন। বিভিন্ন আলোচনা শেষে কম্বল বিতরণের মধ্য দিয়ে শেষ হয়ে যায় জিয়া মঞ্চের কর্মী সভাটি।
Leave a Reply