রিপোর্টার:মো:আরাফাত হোসেন। ধানের শীষের প্রতীক এবং জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার লিফলেট হাতে নিয়ে ব্রাম্মনবাড়িয়া জেলার পথে পান্তরে জনগনের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য গণ।আজ১৮/১০/২০২৪ইং তারিখ লিফলেট হাতে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় গন সংযোগ কর যুবদল।গন সংযোগের সময় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি রেজাউল কবির পল,যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি মহসিন মোল্লা, ও বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল সহ আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ। গণসংযোগ কালে গণমাধ্যমের সাথে কথা হয় যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মহসিন মোল্লার সঙ্গে। এ সময় তিনি যুবদলের উদ্দেশ্যে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জনাব তারেক রহমানের বুকের বল হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে হবে।যেমন ৫ই আগষ্টের আগে সামনের সারিতে থেকে অবৈধ হাসিনা সরকার পতনের আন্দোলনে অগ্রণী ভুমিকা পালন করে যুবদল,তেমনি আগামী জাতীয় নির্বাচনের আগে যুবদলের প্রত্যেকটি নেতা কর্মীদের জনাব তারেক রহমানের বুকের বল হিসেবে নিজেদেরকে প্রমাণ করার জন্য প্রস্তুত হবার আহবান জানান মহসিন মোল্লা।যুবদলের সিনিয়র সহ সভাপতি রেজাউল কবির পল বলেন যুবদলের প্রত্যেকটি নেতা কর্মীকে সতর্ক হতে হবে ও সংগঠনের নীতি বহির্ভূত যেকোনো অন্যায় থেকে দুরে থাকতে হবে। এবং যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল বলেন হতাশা নয় আগামীর রাষ্ট্র গঠনে জনাব তারেক রহমানের শক্তির প্রেরণা হিসেবে নিজেদেরকে ঐক্যবধ্য হয়ে কাজ করার প্রত্যয়ে প্রস্তুত হতে হবে।
Leave a Reply