Journalist Society for Human Rights & Welfare এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের জরুরী মিটিং আগামী ০৮ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখ বিকাল ৫ ঘটিকায় সংগঠনের প্রধান কার্যালয় মতিঝিল আলম
টাওয়ারে এক জরুরী সভার আয়োজন করা হয়েছে।
সংগঠনটির নাম দিয়ে দেশের বিভিন্ন জায়গায় ভুয়া কমিটি গঠন করে একটি স্বার্থান্বেষী মহল আর্থিক সুবিধা গ্রহন করছেন এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি একেএম শহীদুল্লাহ পাটোয়ারী ২০২১ সালে মহামারী করোনায় মৃত্যুবরণ করেন এবং তখন থেকে সংগঠনের সহসভাপতি আজিজুল হক পাটোয়ারী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছে। পরবর্তীতে ২০২২ সালে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভায় আজিজুল হক পাটোয়ারীকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। বর্তমান সংগঠনের দেশের সকল জেলা উপজেলাসহ সকল কমিটি বাতিল করা হলো। পরবর্তি কমিটি গঠন করা না পর্যন্ত কেউ Journalist Society for Human Rights & Welfare এর পরিচয় দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আগামী ৮ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে। যেহেতু কমিটির মেয়াদ অতিবাহিত হয়ে গেছে। জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন নেওয়ার সময় যাদের নাম রয়েছে, কেবল তারাই এই সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য। অন্য যারা পরিচয় দিচ্ছে তারা সংগঠনের কেউ নয়।
৮ই সেপ্টেম্বরে নতুন সভাপতি সাধারন সম্পাদক হিসেবে যারা মনোনীতি হবে তারাই জেলা উপজেলা কমিটি প্রদান করবেন।
এই সংগঠনের নাম নিয়ে কোথাও কোন চাঁদাবাজী করলে সংগঠন তার জন্য দায়ী নয়। ঐসকল ব্যক্তিদেরকে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার জন্য অনুরোধ করা হলো।
সভাপতি সাধারণ সম্পাদক পদে যারা প্রার্থী হবেন আগামী ৭ই সেপ্টেম্বরে সকাল ১০ ঘটিকা হইতে বেলা ২ ঘটিকা পর্যন্ত সংগঠনের কার্যালয়ে তাদের প্রার্থীগত নাম দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
ধন্যবাদান্তে
মো: শফিকুল ইসলাম দপ্তর সম্পাদক
Leave a Reply