1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 31, 2026, 10:57 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কলাপাড়া ভূমি অফিসের প্রধান সহকারী মিহির কুমার এর বিরুদ্ধে অপপ্রচার। এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র নির্বাহী প্রকৌশলী মুজাহীদুল ইসলাম আলীফকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনিয়মের প্রমাণ মেলেনি ৪ সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শাহেদ আহমেদ মজুমদারকে ফের শোন-অ্যারেস্ট।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র। 

গবি-র ভেটেরিনারি ইন্টার্ণ ডাক্তারদের কিটবক্স বিতরন।

  • সময়: Monday, January 30, 2023
  • 231 View

মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধিঃ সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ৫ম ব্যাচের ইন্টার্ণ ডাক্তারদের মাঝে কিটবক্স বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে একাডেমিক ভবনের ২য় তলার বি ব্লক এর ২০৪ নং রুমে এ কার্যক্রম সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন, অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ জহিরুল ইসলাম খান, এনিমেল প্রোডাকশন বিভাগের প্রধান ডা. আব্দুর রহমান, অনুষদের শিক্ষক ডা. রোকেয়া আহমেদ, ডা. সজিবুল হাসান, ডা. মো. রুকুনুজ্জামান, ডা. কাজী আল নোমান এবং ডা. মেহেদী প্রমুখ। এসময় অনুষদের ডীন ড. মোঃ জহিরুল ইসলাম খান বলেন, আপনারা ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের মতো একটি চ্যালেঞ্জিং সাবজেক্টের শিক্ষার্থী। এ অনুষদে পড়াশোনা করেন বিধায় বিভিন্ন দেশে যাবেন এবং বিভিন্ন ডিগ্রি আনবেন। আজ আপনাদের মাঝে যে কিটবক্স দেওয়া হয়েছে আশা করি এর সঠিক মূল্য দিবেন এবং যথাযথ শিক্ষা গ্রহণ করবেন। অনুষদটির শিক্ষার্থী রাতুল জামান বলেন, আমরা ৫ বছরের অক্লান্ত পরিশ্রম করার পর এই কিটবক্স পেয়েছি। এই কিটবক্স টা শুধুমাত্র কিটবক্স নয় এটি আমাদের কাছে একটি সম্মাননা। যার মাধ্যমে আমরা দেশকে সেবা প্রদান করতে পারি। উল্লেখ্য, অনুষদটির ৫ম ব্যাচের ৩৯ জন ইন্টার্ণ ডাক্তারকে এই কিটবক্স দেওয়া হয়। অনুষদ হতে প্রথমবারের মতো এই ব্যাচ বিদেশে ইন্টার্ণ করার সুযোগ পাচ্ছে। এখান থেকে বড় সংখ্যক শিক্ষার্থী নেপালে তাদের ইন্টার্নিশিপ সম্পন্ন করবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews