মোঃ মোখলেছুর রহমান..মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী উপলক্ষে আজ সোমবার বেলা ২ ঘটিকার সময় ১৪ দলের উদ্যোগে সরোয়ারদী উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ও ১৪ দলের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সাবেক মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ।আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির জেবি মঞ্জুর সভাপতি সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি, গণ আজাদী লীগের সভাপতি রাজপথের লড়াকু সৈনিক এসকে শিকদার, ম্যাপ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান মুজিবুল বাসার মাইজভান্ডারী এমপি ও ১৪ দলের অন্য অন্য নেতৃবৃন্দ।
Leave a Reply