এম সিরাজুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর বোয়ালমারীর গুনবহা গ্রামের নির্যাতিত মোছাঃ খাদিজা বলেন, আমি নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সংশোধনী- ০৩) এর ৯/(১) তৎসহ ২০১২ সনের পন্যগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(২)(৩) ধারায় মামলা করি।এতে আসামী মো. আলামিন ( প্রতাব)(২৬) পিতাঃ মো. সিরাজুল ইসলাম, সাং-গুনবহা এর নামে বিজ্ঞ আদালতে মামলা হয়।মামলার কথা আসামী জানতে পেরে বাদীকে মামলা তুলে নিতে বলে এবং হুমকি দেয়। বাদী মামলা তুলতে রাজি না হলে তাকে মার পিট করে পরে লোক জনের সহযোগিতায় বোয়ালমারী হাসপাতালে ভর্তি হয়। এ ব্যাপারে বাদীর পিতাঃ বাদী হয়ে বোয়ালমারী থানায় একটা অভিযোগ করেন।বর্তমানে বাদী তার ছোট(৫)বছরের বাচ্চাকে নিয়ে ভয়ে দিন কাটচ্ছে। বাদী মোছাঃ খাদিজা বলেন আমাকে অনেক দিন ধরে ব্ল্যাকমেল করে আসছে। আমার নিকট বিভিন্ন প্রমান আছে যাহা আমার গ্রামের লোক যানেন।আমার স্বামীর নামে মিথ্যা মামলা করে তাকে হয়রানি করায় আমার স্বামী পালিয়ে বেড়াচ্ছে।এই সুযোগে সে তার অত্যাচার বাড়িয়ে দিয়েছে।আমাকে কখন সে মেরেফেলে এই ভয়ে দিন গুনতে হচ্ছে আমার। কোটে যেতে দিবেনা বলেও সে যানায়।তার নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে যানায়।মোছাঃ খাদিজা এব্যাপারে সঠিক বিচার এর লক্ষে সাংবাদিক সম্মেলন করেন।
Leave a Reply