1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 12, 2026, 6:52 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। মির্জাপুরে সম্প্রীতি সহায়তা ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। সাভারের রাজাশনে ‘UNITY FOR HUMANITY’-এর যাত্রা শুরু, চলছে নতুন সদস্য সংগ্রহ…. ফেনীতে ৮ কেজি গাঁজাসহ রোহিঙ্গা নারী আটক পতেঙ্গায় হাসপাতাল নির্মাণ ও ওয়াসার পানি সংযোগের দাবি শামসুজ্জামান হেলালীর। নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ। চসিকের অভিযানে বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ। চট্টগ্রামের পাহাড়তলীতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ফারুক গ্রেপ্তার। আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ, দিলেন এক লাখ টাকা অনুদান অনলাইনে জমির নামজারি করতে কত টাকা লাগে, জানুন পুরো প্রক্রিয়া চটকদার বিজ্ঞাপন ও কম মূল্যের লোভনীয় অফার: ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’র প্রতারণার ফাঁদে সাধারণ মানুষ

মির্জাপুরে সম্প্রীতি সহায়তা ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

  • সময়: Thursday, November 12, 2026
  • 35 View

স্টাফ রিপোর্টারঃ শোয়েব মাহমুদ, মানবিকতা সামাজিক সম্প্রীতি ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের অঙ্গীকার নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে সম্প্রীতি সহায়তা ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) মির্জাপুর জেনারেল হাসপাতালে সংগঠনটির উদ্যোগে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল সাংগঠনিক আলোচনা, স্বেচ্ছায় রক্তদান ক্যাম্পেইন, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, সংগঠনের বিগত দিনের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা এবং পরিশেষে বিশেষ দোয়া মাহফিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ লাজিম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ জিসান আহমেদ এবং আইন বিষয়ক সম্পাদক মোঃ আতিকুর রহমান । এছাড়াও মির্জাপুর ডোনার্স ক্লাবের পক্ষ থেকে মোঃ ফাহাদ ও মোঃ সুজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা পর্বে বক্তারা সংগঠনের বিগত দুই বছরের বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের সাফল্য তুলে ধরেন। পাশাপাশি রক্তদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্বে সংগঠনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং মানবকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় সম্প্রীতি সহায়তা ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews