1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 12, 2026, 1:05 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ফেনীতে ৮ কেজি গাঁজাসহ রোহিঙ্গা নারী আটক পতেঙ্গায় হাসপাতাল নির্মাণ ও ওয়াসার পানি সংযোগের দাবি শামসুজ্জামান হেলালীর। নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ। চসিকের অভিযানে বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ। চট্টগ্রামের পাহাড়তলীতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ফারুক গ্রেপ্তার। আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ, দিলেন এক লাখ টাকা অনুদান অনলাইনে জমির নামজারি করতে কত টাকা লাগে, জানুন পুরো প্রক্রিয়া চটকদার বিজ্ঞাপন ও কম মূল্যের লোভনীয় অফার: ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’র প্রতারণার ফাঁদে সাধারণ মানুষ মানবিক চিকিৎসা সেবায় অনন্য দৃষ্টান্ত ডা. সৌরভ নাথ শুভ, অসহায় মানুষের আস্থার প্রতীক কর্ণফুলী চ্যানেল থেকে ৭০ হাজার কেজি সিমেন্ট জব্দ, আটক ৫

পতেঙ্গায় হাসপাতাল নির্মাণ ও ওয়াসার পানি সংযোগের দাবি শামসুজ্জামান হেলালীর।

  • সময়: Thursday, November 12, 2026
  • 4 View

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, দক্ষিণ হালিশহর ও ইপিজেড সংলগ্ন এলাকার দীর্ঘদিনের পানির সংকট নিরসনে অবিলম্বে ওয়াসার পানি সংযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি পতেঙ্গা এলাকায় আধুনিক হাসপাতাল নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় নেতৃবৃন্দ ও দায়িত্বশীলদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান হেলালী বলেন, একটি বন্দরনগরীর গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকার বাসিন্দাদের সুপেয় পানির জন্য দুর্ভোগ পোহাতে হবে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূর করা, নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার রাখা এবং পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জলাবদ্ধতার সমস্যা স্থায়ীভাবে সমাধান করতে হবে। একই সঙ্গে সময়মতো ময়লা-আবর্জনা অপসারণ করে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, পতেঙ্গা, দক্ষিণ হালিশহর, ইপিজেডসহ ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের বিপুল জনগোষ্ঠীর উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে পতেঙ্গা এলাকায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণ অত্যন্ত জরুরি। উন্নত চিকিৎসার জন্য এ অঞ্চলের মানুষকে দূরবর্তী এলাকায় যেতে হয়। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি নানা দুর্ভোগ পোহাতে হয়। তাই স্থানীয় পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

শিক্ষার মানোন্নয়ন, মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা, নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং পরিকল্পিত অবকাঠামো নির্মাণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। দক্ষিণ হালিশহরসহ পুরো অঞ্চলকে আধুনিক ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মেয়র প্রার্থী।

সভায় উপস্থিত ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ওসমান গনি, ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. শাহেদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী তাঁদের দীর্ঘদিনের নাগরিক সমস্যা, পানির সংকট, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। মেয়র প্রার্থী তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জনদুর্ভোগ নিরসনে অগ্রাধিকারভিত্তিতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং জনসাধারণের প্রত্যাশা অনুযায়ী পরিকল্পিত নগরসেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews