1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
April 15, 2026, 8:24 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। মিলাদের বিরিয়ানি চাওয়ায় দিনমজুরকে রড দিয়ে মেরে আহত। ‎আশুলিয়ায় ডিবির অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। মাদারীপুরে পাঁচটি ইটভাটার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত, জ্বালানি কাঠ জব্দের নির্দেশ পুলিশের কেউ অপরাধ করলে ছাড় নয় তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৩৬ আহত ৪০৭৮ ভালুকা বাস টার্মিনালে চাঁদাবাজির অভিযোগ: শ্রমিক দলের সভাপতি আমিনুলের বিরুদ্ধে। বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা এস্পানিওলকে উড়িয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা আবারও ইরানের পরমাণু অস্ত্র নিয়ে অদ্ভূত দাবি করলেন নেতানিয়াহু নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৫ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

‎আশুলিয়ায় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার।‎‎‎

মোঃ আলামিন ভূঁইয়া,‎ নিজস্ব প্রতিনিধি: শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার জামগড়া এনভয় গার্মেন্টস সংলগ্ন মনিরের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার।‎‎পুলিশ জানায়, গ্রেপ্তার রুবেল বরিশাল জেলার উজিরপুর থানার উটরা এলাকার মো. ইউনুস রাড়ীর ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার জামগড়া ছোট রূপায়ন ছয়তলা এলাকায় বসবাস করছিলেন এবং দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।‎‎পুলিশ সূত্রে আরও জানা যায়, গত ৭ এপ্রিল সকালে জামগড়া এলাকায় সংঘটিত একটি গুলিবর্ষণ ও ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান চালানো হয়। ওই ঘটনায় আল আমিন ও পারভেজ নামে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে দুর্বৃত্তরা তাদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।‎‎এ ঘটনার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার এসআই রাশেদুজ্জামান, এসআই আবু তালেব ও এএসআই আমিনুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রুবেলকে আটক করা হয়।‎‎পরবর্তীতে তার দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।‎‎এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মো. রুবেল হাওলাদার বলেন, “গ্রেপ্তার ব্যক্তি একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকায় অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews