মোহাম্মদ ছায়েদুল হক, নোয়াখালী প্রতিনিধি
চাটখিল সোনাইমুড়ী সি এন্ড বি রাস্তা সিঙ্গেল লেন থেকে ফোর লেন এ উন্নিত করার সরকারি সিদ্ধান্ত হয়। নিয়ম মাফিক টেন্ডারের মাধ্যমে কাজ পেয়েছে মীর হাবিব কনস্ট্রাকশন নামের সনামধন্য একটি প্রতিষ্ঠান। এই বছরের শুরুতে তারা রাস্তার কাজ শুরু করেন। সুন্দর ও নিয়মিত কাজ চলছে, এলাকা বাসীও আনন্দিত। এর মাঝখানে বিষফোড়ার মত উদয় হয় কিছু চিহ্নিত সন্ত্রাসী, তারা রাতের অন্ধকারে ডেকুর মাধ্যমে ট্রাক ভর্তি করে মাটি নিয়ে অন্যত্র বিক্রি করছে। বিগত ২ দিন তারা এই চুরির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে জনমনে প্রশাসনের প্রতি নেতিবাচক মনোভাব ব্যক্ত হচ্ছে এবং এই মাটি চুরি বন্ধের জন্য এলাকার জনগন স্থানীয় প্রশাসন ও নেতৃবৃন্দে প্রতি আহবান করছে।
স্থানীয় সূত্রে জানা যায় মাটি চুরির ঘটনায় জড়িত ইয়াছিন, রাশেদ গাজী, ইসমাইল গাজী, সহ অনেকে জড়িত। যার নেপথ্যে ইয়াবা ব্যবসায়ী ফারুক, সাইফুল, তুহিন এর নাম শোনা যায়।


Leave a Reply