1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:46 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যার যোগ্য ও দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

  • সময়: Friday, July 17, 2026
  • 77 View

বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের ঐতিহ্যবাহী হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে। বর্তমান উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যার যোগ্য ও দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মনে করছেন শিক্ষার্থী ও অভিভাবক মহল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান উপাচার্য যোগদানের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে অভূতপূর্ব জোয়ার সৃষ্টি হয়েছে, যা অতীতের যেকোনো সময়ের চেয়ে দৃশ্যমান। প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি তিনি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে  (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছেন। কর্মজীবনে সততা ও নিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপন করা এই উপাচার্য কোনো ধরনের অসৎ কাজকে প্রশ্রয় দেননি এবং দুর্নীতিবাজ চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। উপাচার্যের এমন শিক্ষার্থীবান্ধব ও সততাভিত্তিক কর্মকান্ডে সাধারণ শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ব্যাপক সন্তোষ ও উল্লাস দেখা গেছে। তবে বিশ্ববিদ্যালয়ের এই ধারাবাহিক উন্নয়ন ও সুনামে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। উপাচার্যের সুনাম ক্ষুণ্ন করতে এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিকে নস্যাৎ করার উদ্দেশ্যে বিভিন্ন গণমাধ্যমে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের সচেতন মহল ও শিক্ষার্থীদের দাবি, যারা একজন সৎ ও নিষ্ঠাবান উপাচার্যের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত, তারা মূলত দেশ, জাতি এবং উচ্চশিক্ষার স্বার্থের পরিপন্থী কাজ করছে। এই স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা প্রোপাগান্ডা কোনোভাবেই কাম্য নয়। সকল বাধা ও অপপ্রচার ডিঙিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ধাপে ধাপে দেশের সেরা বিদ্যাপীঠ হিসেবে তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে এমনটাই প্রত্যাশা সকলের।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews