1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 15, 2026, 12:31 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা। কালিয়ায় ঝড়ে গাছ ভেঙে স্কুলের শ্রেণিকক্ষে ধস, আহত ২ শিক্ষার্থী।

আল্লাহ যাদের ভালোবাসেন, যাদের ভালোবাসেন না

  • সময়: Saturday, May 17, 2025
  • 36 View

কিছু গুণ বা গুণের অধিকারী মানুষকে মহান আল্লাহ ভালোবাসেন। আবার এমন কিছু দোষ আছে, যেসবের অধিকারী মানুষকে আল্লাহ ভালোবাসেন না। উভয় শ্রেণির মানুষের বিষয়ে পবিত্র কোরআনে বর্ণনা আছে। এখানে এ বিষয়ে পবিত্র কোরআনের আয়াতগুলো সংকলন করা হলো—

১.  নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। (সুরা : বাকারাহ, আয়াত : ১৯৫)

২.  নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরও ভালোবাসেন।    (সুরা : বাকারাহ, আয়াত : ২২২)

৩.  আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ৭৬)

৪.  আল্লাহ মহৎ কর্মীদের ভালোবাসেন।  (সুরা : আলে ইমরান, আয়াত : ১৩৪)

৫.  আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ১৪৬)

৬.  আল্লাহ উত্তম আচরণকারীদের ভালোবাসেন।  (সুরা : আলে ইমরান, আয়াত : ১৪৮)

৭.  আল্লাহ তাঁর ওপর ভরসাকারীদের ভালোবাসেন।(সুরা : আলে ইমরান, আয়াত : ১৫৯)

৮.  আল্লাহ সদাচরণকারীদের ভালোবাসেন। (সুরা : মায়িদা, আয়াত : ১৩)

৯.  আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। (সুরা : মায়িদা, আয়াত : ৪২)

১০. আল্লাহ সহানুভূতিশীলদের ভালোবাসেন। (সুরা : মায়িদা, আয়াত : ৯৩)

১১. আল্লাহ খোদাভীরুদের ভালোবাসেন।   (সুরা : তাওবা, আয়াত : ৪)

১২. আল্লাহ পরহেজগারদের ভালোবাসেন। (সুরা : তাওবা, আয়াত : ৭)

১৩. আল্লাহ পরিশুদ্ধকারীদের ভালোবাসেন। (সুরা : তাওবা, আয়াত : ১০৮)

১৪. আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন। (সুরা : হুজুরাত, আয়াত : ৯)

১৫. আল্লাহ ন্যায়নিষ্ঠদের ভালোবাসেন।(সুরা : মুমতাহিনা, আয়াত : ৮)

১৬. আল্লাহ তাদের ভালোবাসেন, যারা তাঁর রাস্তায় সিসাঢালা প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে লড়াই করে।(সুরা : সফ, আয়াত : ৪)


যেসব দোষ আল্লাহ অপছন্দ করেন

১.  আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের অপছন্দ করেন। (সুরা : বাকারাহ, আয়াত : ১৯০)

২.  আল্লাহ বিশৃঙ্খলাকারীদের অপছন্দ করেন। (সুরা : বাকারাহ, আয়াত : ২০৫)

৩.  আল্লাহ প্রত্যেক অকৃতজ্ঞ পাপীকে অপছন্দ করেন। (সুরা : বাকারাহ, আয়াত : ২৭৬)

৪.  আল্লাহ কাফিরদের অপছন্দ করেন।(সুরা : আলে ইমরান, আয়াত : ৩২)

৫.  আল্লাহ জালিমদের অপছন্দ করেন।(সুরা : আলে ইমরান, আয়াত : ৫৭)

৬.  আল্লাহ অবিচারকারীদের অপছন্দ করেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ১৪০)

৭.  আল্লাহ প্রত্যেক অহংকারী আর দাম্ভিককে অপছন্দ করেন।(সুরা : নিসা, আয়াত : ৩৬)

৮.  আল্লাহ প্রত্যেক খেয়ানতকারী পাপীকেও অপছন্দ করেন।(সুরা : নিসা, আয়াত : ১০৭)

৯.  আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের অপছন্দ করেন। (সুরা : মায়িদা, আয়াত : ৬৪)

১০. আল্লাহ অতিরঞ্জনকারীদের অপছন্দ করেন। (সুরা : মায়িদা, আয়াত : ৮৭)

১১. আল্লাহ আত্মসাৎকারীদের অপছন্দ করেন। (সুরা : মায়িদা, আয়াত : ৫৮)

১২. আল্লাহ প্রত্যেক বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞকে অপছন্দ করেন।(সুুরা : হজ, আয়াত : ৩৪)

১৩. আল্লাহ আত্মসন্তুষ্ট লোকদের অপছন্দ করেন। (সুরা : কাসাস, আয়াত : ৭৬)

১৪. আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অপছন্দ করেন। (সুরা : কাসাস, আয়াত : ৭৭)

১৫. আল্লাহ অহংকারী ও দাম্ভিকদের অপছন্দ করেন। (সুরা : লুকমান, আয়াত : ১৮)

১৬. আল্লাহ উদ্ধত অহংকারী ব্যক্তিদের অপছন্দ করেন। (সুরা : হাদিদ, আয়াত : ২৩)

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews