1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:50 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

তাড়াইলে আসসুন্নাহ ছাত্র কাফেলার উদ্যোগেপ্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

  • সময়: Sunday, January 29, 2023
  • 143 View

স্টাফ রিপোর্টার, জুবায়ের আহমাদ জুয়েলঃ কিশোরগঞ্জের তাড়াইলে আসসুন্নাহ ছাত্র কাফেলার উদ্যোগে বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, রবিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত জামিয়াতুস সুন্নাহ সেকান্দরনগর কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানটি অত্র জামিয়ার উস্তাদ মুফতি শরীফুল ইসলামের সঞ্চালনায় তিনটি ধাপে অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জামিয়াতুস সুন্নাহ সেকান্দরনগরের উস্তাদ হাফেজ মাওলানা মুজিবুর রহমান। প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন, ক্বারী নেয়ামতুল্লাহ ও সহকারী ক্বারী এনামুল হক। সকাল ১০ টায় হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র জামিয়ার শিক্ষা সচিব মুফতি আতাউল্লাহ। প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন, অত্র জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি রুহুল আমিন ও সহকারী মুফতি রুকন উদ্দিন। ১১টা ৩০ মিনিটে বর্ষসেরা বাংলা বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক ও শায়খুল হাদীস মাওলানা ফখর উদ্দীন। প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন, সিনিয়র মুহাদ্দিস মুফতি আবদুল গণী এবং মুফতি ওয়ালিউল্লাহ ও মুফতি শুয়াইব আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তৃতা প্রদান করেন, গালফ ইন্টারন্যাশনাল এর ডিরেক্টর মাওলানা বজলুর রহমান।প্রধান অতিথি শায়খুল হাদীস মাওলানা ফখর উদ্দীন বলেন, কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও বাংলা বক্তৃতা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা এটা মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা প্রয়োজন। তিনি আরও বলেন, সবাইকে সম্প্রীতির ভাব গড়ে তুলে অত্র জামিয়াকে আরও সমৃদ্ধিশালী করতে হবে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কারে পুরস্কৃত করা হয়। এসময় জামিয়াতুস সুন্নাহ সেকান্দরনগরের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews