1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 21, 2026, 6:35 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। টেকনাফে ৫০ হাজার ইয়াবা-অস্ত্রসহ আটক ১ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন পাঁচ জেলায় ঝড়ের শঙ্কা, কোথায় কতটা ঝুঁকি? খাগড়াছড়িতে বজ্রপাতে প্রাণ গেলো স্কুলশিক্ষার্থীর তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার কাঁচা পেঁপের কেজি ১২০ টাকা! চুক্তি না হলে ২-৩ দিনের মধ্যে ইরানের ওপর হামলা : ট্রাম্প ব্রাজিলের বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ওমর ফারুকের নিয়োগ বাতিল গুলশান-বনানী-বারিধারা লেককে পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন গড়তে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা

আগামী ১০০ কোটি বছরের মধ্যে পৃথিবীতে প্রাণের অবসান: গবেষণার পূর্বাভাস

  • সময়: Saturday, May 17, 2025
  • 53 View

একটি নতুন বৈজ্ঞানিক গবেষণায় দাবি করা হয়েছে, পৃথিবীতে প্রাণ টিকে থাকবে আর মাত্র এক বিলিয়ন বছর (১০০ কোটি) । জাপানের টোকিওর তোহো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নাসার তথ্য ব্যবহার করে সুপারকম্পিউটারের মাধ্যমে প্রায় ৪ লাখ বার সিমুলেশন চালিয়ে এই ভবিষ্যদ্বাণী করেছেন।

গবেষণায় বলা হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে সূর্য আরও উজ্জ্বল ও উত্তপ্ত হবে। এতে পৃথিবীর আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য নষ্ট হবে। গরমে পানি বাষ্প হয়ে যাবে এবং কার্বন চক্র দুর্বল হয়ে পড়বে। এর ফলে উদ্ভিদ মারা যাবে এবং অক্সিজেন উৎপাদন বন্ধ হয়ে যাবে।

এই অবস্থায় পৃথিবীর বায়ুমণ্ডলে আবারও মিথেন গ্যাসের আধিক্য দেখা দেবে, যা এক সময়কার ‘গ্রেট অক্সিডেশন ইভেন্ট’-এর আগের পৃথিবীর মতো পরিস্থিতি তৈরি করবে। গবেষণাটি নেচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, পৃথিবীর অক্সিজেনসমৃদ্ধ বায়ুমণ্ডল আরও এক বিলিয়ন বছর টিকে থাকতে পারে।

গবেষণার প্রধান লেখক কাজুমি ওজাকি বলেন, অনেকদিন ধরেই বিজ্ঞানীরা সূর্যের ক্রমবর্ধমান উত্তাপ এবং পৃথিবীর ভূ-রাসায়নিক চক্র বিশ্লেষণ করে বায়োস্ফিয়ার বা জীবজগৎ কতদিন টিকে থাকবে তা নিয়ে আলোচনা করে আসছেন। পূর্বাভাস ছিল, প্রায় দুই বিলিয়ন বছর পর পৃথিবীতে তাপমাত্রা ও  কার্বন ডাইঅক্সাইডের (CO₂) এর ঘাটতির কারণে জীবজগৎ বিলুপ্ত হবে।

কিন্তু নতুন গবেষণায় দেখা যাচ্ছে, এর আগেই – মাত্র এক বিলিয়ন বছরের মাথায় – অক্সিজেন হ্রাসের ফলে প্রাণ বাঁচার অনুপযোগী হয়ে পড়বে পৃথিবী। যদিও তখনও কিছু বিশেষ ধরণের প্রাণ টিকে থাকতে পারে, তবে তা হবে একেবারেই ভিন্নরকম পরিবেশে।

এই গবেষণা মানবজাতির জন্য তাৎপর্যপূর্ণ না হলেও, ভবিষ্যৎ গ্রহ অনুসন্ধান এবং প্রাণ সৃষ্টির সম্ভাবনা নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ তথ্য যোগ করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews