1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 21, 2026, 4:31 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। টেকনাফে ৫০ হাজার ইয়াবা-অস্ত্রসহ আটক ১ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন পাঁচ জেলায় ঝড়ের শঙ্কা, কোথায় কতটা ঝুঁকি? খাগড়াছড়িতে বজ্রপাতে প্রাণ গেলো স্কুলশিক্ষার্থীর তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার কাঁচা পেঁপের কেজি ১২০ টাকা! চুক্তি না হলে ২-৩ দিনের মধ্যে ইরানের ওপর হামলা : ট্রাম্প ব্রাজিলের বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ওমর ফারুকের নিয়োগ বাতিল গুলশান-বনানী-বারিধারা লেককে পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন গড়তে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা

প্রশান্ত মহাসাগর ছোট হয়ে আসছে, জন্ম নিতে পারে নতুন মহাদেশ

  • সময়: Sunday, May 25, 2025
  • 98 View

বিশ্বের সবচেয়ে বড় ও গভীর জলরাশি প্রশান্ত মহাসাগর ধীরে ধীরে সঙ্কুচিত হয়ে আসছে। বিজ্ঞানীরা বলছেন, এই ধীরগতির প্রক্রিয়া আগামী ২০ থেকে ৩০ কোটি বছরের মধ্যে প্রশান্ত মহাসাগরের পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে পৃথিবীতে নতুন এক বিশাল মহাদেশের জন্ম হতে পারে, যার নাম দেওয়া হয়েছে আমাসিয়া।

অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় এবং চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা উন্নতমানের সুপারকম্পিউটার ব্যবহার করে এই পূর্বাভাস দিয়েছেন। তাদের গবেষণা বলছে, পৃথিবীর টেকটোনিক প্লেটগুলো (ভূপৃষ্ঠের বিশাল ভাঙা অংশ) একে অপরের দিকে ধীরে ধীরে সরছে, যা ভবিষ্যতে একত্রিত হয়ে নতুন এই সুপারমহাদেশ তৈরি করবে।

কার্টিন বিশ্ববিদ্যালয়ের আর্থ ডায়নামিক্স রিসার্চ গ্রুপের গবেষক ড. চুয়ান হুয়াং বলেন, গত ২০০ কোটি বছরে প্রায় প্রতি ৬০০ মিলিয়ন বছর পরপর পৃথিবীতে সুপারমহাদেশ তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতায় এবারও একটি নতুন সুপারমহাদেশ গঠনের সময় ঘনিয়ে এসেছে।

এই সুপারমহাদেশের নাম ‘আমাসিয়া’ হওয়ার একটি প্রধান কারণ হলো, অনেকে মনে করছেন প্রশান্ত মহাসাগর বন্ধ হয়ে আমেরিকা ও এশিয়ার সংঘর্ষ ঘটবে। এর ফলে এই দুটি মহাদেশ একত্র হবে। এছাড়া, অস্ট্রেলিয়াও এশিয়ার সঙ্গে ধাক্কা খাবে এবং ধীরে ধীরে আমেরিকা ও এশিয়াকে যুক্ত করবে।

ড. হুয়াং জানান, আমরা সুপারকম্পিউটার ব্যবহার করে পৃথিবীর টেকটোনিক প্লেটগুলো আগামী কোটি কোটি বছরে কীভাবে সরে আসবে, তার একটি মডেল তৈরি করেছি। এতে দেখা গেছে প্রশান্ত মহাসাগরই ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। ফলে গঠিত হবে আমাসিয়া। এই গবেষণা আগের অনেক তত্ত্বকেই ভুল প্রমাণ করেছে।

প্রশান্ত মহাসাগর মূলত প্যানথালাসা নামের প্রাচীন সুপার মহাসাগরের অবশিষ্ট অংশ। প্রায় ৭০০ মিলিয়ন বছর আগে এই মহাসাগরের সৃষ্টি হয়, যখন আগের সুপারমহাদেশ ভেঙে যেতে শুরু করে।

ডাইনোসর যুগ থেকেই এই মহাসাগর তার সর্বোচ্চ আকৃতি থেকে সঙ্কুচিত হতে শুরু করেছে। বর্তমানে সেটি পৃথিবীর সবচেয়ে পুরনো মহাসাগর।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews