1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
June 1, 2026, 12:36 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহজালালের নতুন এটিসি টাওয়ার: তিন মাসে আয় প্রায় ২০০ কোটি কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ১৭ বছর পর স্বাধীনভাবে নেতাকে স্মরণ করার সুযোগ হয়েছে : মির্জা ফখরুল মানবিক সাংবাদিকতায় রাহাত খান আঁখিকে সম্মাননা পঞ্চগড়ে জমি বিরোধে হামলা ভাঙচুর ও লুটপাটের থানায় অভিযোগ করায় এক দম্পতিকে দ্বিতীয় দফার হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা।

শ্রীনগর মুন্সিগঞ্জে তথ্য সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলা পুলিশ কর্মকর্তা দাবি ভিডিও ফুটেজ দেখে আইনি ব্যবস্থা

  • সময়: Sunday, January 12, 2025
  • 184 View

মোহাম্মদ শাহাদাত হোসেনঃ

মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর উপজেলার মোঃ কালাম শেখ নামক ব্যক্তি মুন্সিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন পরবর্তীতে মামলাটি শ্রীনগর থানায় FIR হয়েছে। এই মামলা বিজ্ঞ আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয় তরিকুল ইসলামের নামে। ১০/০১/২০২৫ ইং তারিখে আনুমানিক সন্ধ্যা ৬:৩০ মিনিট শ্রীনগর থানা হতে ৩০০ গজ দূরে ধাইশার টেম্পু স্টান্ড হইতে এসআই আব্দুর রাজ্জাক তরিকুল ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। অপারেশন ইন্সপেক্টর আশিকুর রহমানের রুমে বসিয়ে রাখেন, ওই সময় অর্থাৎ ১০/০১/২০২৫ ইং তারিখ রাত ৭ টায়, দৈনিক আমার সংগ্রাম পত্রিকার, ক্রাইম রিপোর্টার, মাসুদ, শ্রীনগর থানায় যায় প্রায় বিশ মিনিট পর্যন্ত থানায় অবস্থান করেন ও তথ্য সংগ্রহ করে। সংগ্রহ কৃত তথ্য দৈনিক আমার সংগ্রাম পত্রিকায় বার্তা বিভাগে পাঠায় যে শ্রীনগর উপজেলায় যুবদল নেতা গ্রেফতার যা দৈনিক আমার সংগ্রাম পত্রিকায় প্রকাশিত। অনুসন্ধানে জানা যায় সাংবাদিক মাসুদ, পিতাঃ গোলাম মাওলা মানিক শেখ, গ্রামঃ মাসুরগাঁও, থানাঃ শ্রীনগর জেলাঃ মুন্সিগঞ্জ। ওই রাতে আনুমানিক রাত ৯:৩০মিনিট এর সময় গ্রেফতারকৃত আসামি তরিকুল ইসলাম কে ছিনিয়ে নেওয়ায় তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়। এর পরিপ্রেক্ষিতে ১১/০১/২০২৫ ইং তারিখে শ্রীনগর থানার এস আই আব্দুল রাজ্জাক বাদী হয়ে ৩১ জন , ও অজ্ঞাতনামা ১৭০ জনকে আসামি করে একটি এজহার দায়ের করেন, কিন্তু ওই এজহার এর ২৭ নং কলামে মাসুদ সাং মাসুরগাও উল্লেখ রয়েছে, সাংবাদিক মাসুদকে এই মামলা অন্তর্ভুক্ত করছে বলে গুজব রটিয়ে আসছে একটি কুচক্রী মহল । এবং শ্রীনগর থানা পুলিশ মাসুদকে খোঁজাখুঁজি করছে গ্রেপ্তারের জন্য, কিন্তু মাসুদ তথ্য সংগ্রহের জন্য থানায় গিয়েছে ঘটনার আড়াই ঘণ্টা আগে, সাংবাদিক মাসুদ তার নিজ বাড়িতে অবস্থান করেছে অর্থাৎ রাত ৯:৩০ মিনিট এর সময়। এলাকার একটি দুষ্কৃত মহল সাংবাদিক মাসুদকে থানা লুটপাট ও আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় জড়ানোর জন্য জোর তদবির চালাচ্ছে। অনুসন্ধানে জানা যায় ০৯/০১/২০২৫ ইং তারিখ, সাংবাদিক মাসুদ, দৈনিক আমার সংগ্রাম কার্যালয় ঢাকা থেকে, তথ্য সংগ্রহের জন্য অ্যাসাইনমেন্ট নেন, অ্যাসাইনমেন্ট অনুযায়ী তিনি শ্রীনগর থানায় তথ্য সংগ্রহ করতে গিয়েছে। অ্যাসাইনমেন্টের বিবরণ মুন্সিগঞ্জ জেলার ছয়টি উপজেলায় আইনশৃঙ্খলা ও পরিবেশ সংক্রান্ত বিষয় তথ্য সংগ্রহের জন্য অ্যাসাইনমেন্ট প্রধান করা হয়েছে। শ্রীনগর থানা থেকে গ্রেফতারকৃত আসামি তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার ঘটনার সঙ্গে সাংবাদিক মাসুদ জড়িত নয়। পুলিশ কেন সাংবাদিক মাসুদকে খোঁজাখুঁজি করছে গ্রেফতারের জন্য, এই নিয়ে সাংবাদিক মাসুদের গোটা পরিবারটি চরম নিরাপত্তা হীনতায় ভুগছে। একজন সাংবাদিকের দায়িত্ব তথ্য সংগ্রহ করা অথচ তথ্য সংগ্রহ করতে গিয়ে তিনি পুলিশের এজহার এর আসামি হয়ে হয়রানি হচ্ছে। এ বিষয়ে শ্রীনগর থানার অসি তদন্ত আজাদের সাথে তার মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন ভিডিও ফুটেজ দেখে আসামি সনাক্ত করা হবে, এরপর সনাক্তকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক মাসুদকে অহেতুক ভাবে হয়রানি না করার জন্য দৈনিক আমার সংগ্রাম পত্রিকার বার্তা বিভাগ থেকে মহাপুলিশ পরিদর্শক বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে একটি আবেদন করেন। আবেদনে উল্লেখ রয়েছে প্রকৃত ঘটনার সাথে যারাই জড়িত হবে তাদের বিরুদ্ধে আইনি
ব্যবস্থার দাবি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews