1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
April 15, 2026, 11:52 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। মিলাদের বিরিয়ানি চাওয়ায় দিনমজুরকে রড দিয়ে মেরে আহত। ‎আশুলিয়ায় ডিবির অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। মাদারীপুরে পাঁচটি ইটভাটার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত, জ্বালানি কাঠ জব্দের নির্দেশ পুলিশের কেউ অপরাধ করলে ছাড় নয় তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৩৬ আহত ৪০৭৮ ভালুকা বাস টার্মিনালে চাঁদাবাজির অভিযোগ: শ্রমিক দলের সভাপতি আমিনুলের বিরুদ্ধে। বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা এস্পানিওলকে উড়িয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা আবারও ইরানের পরমাণু অস্ত্র নিয়ে অদ্ভূত দাবি করলেন নেতানিয়াহু নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৫ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

পুতিনকে গ্রেফতারে মঙ্গোলিয়াকে ইউক্রেনের অনুরোধ

  • সময়: Saturday, August 31, 2024
  • 77 View

পুতিনকে গ্রেফতারে মঙ্গোলিয়াকে ইউক্রেনের অনুরোধ
আন্তর্জাতিক ডেস্ক,
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহের মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মঙ্গোলিয়ায় ভ্রমণে যাবেন। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি প্রথমবারের মতো এর কোনো সদস্যরাষ্ট্র ভ্রমণ করতে যাচ্ছেন।

শনিবার (৩১ আগস্ট) বিবিসির একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি। তবে আইসিসির সদস্যরাষ্ট্র মঙ্গোলিয়া ভ্রমণে যাচ্ছেন পুতিন। গ্রেফতারি পরোয়ানা জারি করার পর এই প্রথম তিনি কোনো আইসিসির সদস্যরাষ্ট্র ভ্রমণ যাচ্ছেন। তাই গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে পুতিনকে আটক করার জন্য মঙ্গোলিয়ার কাছে অনুরোধ জানিয়েছেন ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রী।

পুতিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পারেননি তিনি। বেআইনিভাবে রাশিয়ায় শিশুদের নির্বাসনের প্রক্রিয়া থামাতে ব্যর্থ পুতিন।

এইদিকে ইউক্রেনের রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে মঙ্গোলিয়াকে অনুরোধ করা হয়েছে পুতিনকে আটক করার জন্য। দেশটির কর্তৃপক্ষকে রাশিয়ান এই নেতাকে গ্রেফতার করে নেদারল্যান্ডসে আইসিসির কাছে হস্তান্তর করার আহ্বান জানিয়েছে।

আইসিসির একজন মুখপাত্র বলেছেন, আইসিসির নিয়মকানুন মেনে চলার দায়বদ্ধতা মঙ্গোলিয়ান কর্মকর্তাদের রয়েছে। তবে, তাই বলে এই নয় যে পুতিন আসার পর তাকে গ্রেফতারই করতে হবে।

গতবছর পুতিনের বিরুদ্ধে শিশু নিরাপত্তা রক্ষা করতে না পারার অভিযোগ দায়ের করা হয় আন্তর্জাতিক আদালতে। একই অভিযোগে রাাশিয়ার শিশু অধিকার কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধেও মামলা হয়।

আইসিসির মুখপাত্র ডক্টর ফাদি আল-আবদুল্লাহ গতকাল শুক্রবার (৩০ আগস্ট) এই নিয়ে বক্তব্য দেন। তিনি জানিয়েছেন, মঙ্গোলিয়াসহ আদালতের সাথে সম্পৃক্ত সকল রাষ্ট্রপক্ষকে ‘রোম সংবিধির ৯ম অধ্যায় অনুসারে প্রণীত সহযোগিতা চুক্তি’ মেনে চলতে হবে। পরিস্থিতি সাপেক্ষে ফতার করার আদেশ এড়ানো যেতে পারে।
তবে কোনো রাষ্ট্র যদি আইসিসির সহযোগিতা না করে, সেই ক্ষেত্রে অনুসন্ধান সাপেক্ষে তাদের বিচার আইসিসির বিচারকরা করবেন।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews