আশিকুর রহমান খান মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
অভিনেত্রী জাকিয়া বারি মম ও অভিনেতা জাহিদ চৌধুরী প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করলেন। তাদের দেখা যাবে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রযোজিত ‘বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা’ শিরোনামে বিজ্ঞাপন চিত্রে। বিজ্ঞাপন চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা আলী ইমরান চৌধুরী। এতে দেখা যাবে একজন নারীর স্বামী মারা যাওয়ার পর আর্থিক সমস্যা ও মানসিকভাবে অবহেলার শিকার হয়, তার পরিবার ও আত্মীয়স্বজনের কাছে। এসব মহিলাদের জন্য সরকার চালু করেছে বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা। সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর সরকারি সেবাটি পরিচালনা করে থাকেন। তিনি এই সরকারি এ ভাতা পাওয়ার পর তার জীবনের গল্প পরিবর্তন হতে থাকে। বিজ্ঞাপন চিত্রটি শিগগিরই টিভি চ্যানেলে সহ-অনলাইন প্ল্যাটফরমে প্রচার হবে।
Leave a Reply