সবার সামনে প্রস্রাব করতে হবে, পরিচালকের এ প্রস্তাব শুনে শিউরে ওঠেন বলিউড অভিনেত্রী জানকী। পরিচালক নাকি জানকীকে পোশাক পরা অবস্থায়ই প্রস্রাব করতে বলেছিলেন। এ প্রস্তাব শুনে আকাশ থেকে পড়েছিলেন অভিনেত্রী। আর মাধবনের ছবি ‘শয়তান’ সিনেমাটি সাড়া ফেলেছিল দর্শকের মধ্যে। এতে আরও অভিনয় করেছিলেন অজয় দেবগন, জ্যোতিকা। দৃশ্যটি ছিল- তান্ত্রিকের বশীকরণে মেয়েটি এতটাই অসহায় হয়ে পড়েছে যে, শেষে পোশাক পরা অবস্থায়ই প্রস্রাব করে ফেলেছে। প্রথমে এটি শুনে চমকে গেলেও পরে দৃশ্যের বাস্তবতা কল্পনা করেন জানকী নিজেই। বশীভূত মেয়েটি যদি সত্যিই প্রস্রাব করে দেয়, তাহলে সেই দৃশ্য আরও ভয়াবহ হতে পারে। মেনে নেন অভিনেত্রী নিজেও। তাই অস্বস্তি সরিয়ে রেখে দৃশ্যটিকে বাস্তব রূপ দিতেই রাজি হন তিনি। তবে শেষ পর্যন্ত প্রস্রাব করতে হয়নি জানকীকে। সত্যিই প্রস্রাব করলে ছবির শুটিং সেটে অসুবিধা তৈরি হতে পারে বলে পিছিয়ে আসা হয়। কৃত্রিমভাবে সেই দৃশ্য তুলে ধরা হয়েছিল বলে জানান জানকী।
Leave a Reply