1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 15, 2026, 1:28 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা। কালিয়ায় ঝড়ে গাছ ভেঙে স্কুলের শ্রেণিকক্ষে ধস, আহত ২ শিক্ষার্থী।

‘রাজকুমার রাওয়ের স্ত্রী’ হিসেবে পরিচিতি পেতে ঘৃণা করি: পত্রলেখা

  • সময়: Tuesday, May 13, 2025
  • 39 View

অভিনেতা রাজকুমার রাওয়ের বিপরীতে ‘সিটিলাইটস’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন পত্রলেখা। বলিউডে নিজের অবস্থান তৈরি করলেও, আজও তাঁকে অনেকেই ‘রাজকুমারের স্ত্রী’ পরিচয়ে চেনেন। আর এই বিষয়টিই তাঁর কাছে বেদনাদায়ক।

সম্প্রতি গালাট্টা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পত্রলেখা বলেন, ‘‘শুধু রাজকুমার রাওয়ের স্ত্রী হিসেবে পরিচিতি পেতে আমি ঘৃণা বোধ করি। এটা আমাকে খুবই ছোট করে দেয়। কারণ, আমার নিজস্ব নাম আছে, নিজস্ব অস্তিত্ব আছে।’’

তিনি আরও বলেন, ‘‘আপনারা ভাবেন, আমার জীবন সহজ কারণ আমার স্বামী বিখ্যাত। কিন্তু এটা মোটেও সহজ নয়।’’

পত্রলেখার ভাষায়, ‘‘যদি কেউ নিজেকে একজন ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চান এবং নিজের ক্যারিয়ার গড়তে চান, তবে এই পরিচয়ের ছায়া থেকে বের হওয়া খুব কঠিন। আমি মিডিয়াকে অনুরোধ করব, এমন পরিচয়ে আমাকে তুলে ধরবেন না। এই পরিচয় অর্জন করতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। শুধুই রাজকুমারের স্ত্রী হয়ে থাকতে আমি রাজি নই। আর যতদিন বাঁচব, এই ভাবনার বিরুদ্ধে লড়াই করে যাব।’’

তিনি জানান, অনেক সময় লোকজন তাঁর হাতে চিত্রনাট্য তুলে দিলেও তাঁদের উদ্দেশ্য থাকে রাজকুমার রাওকে কাস্ট করা। পত্রলেখার মতে, এটা তাঁর প্রতি অবিচার।

রাজকুমার ও পত্রলেখার প্রেম শুরু হয়েছিল ২০১০ সালে। দীর্ঘ ১১ বছরের সম্পর্কের পর ২০২১ সালে তাঁরা ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন।

সম্প্রতি পত্রলেখাকে দেখা গেছে ‘ফুলে’ ছবিতে, যা পরিচালনা করেছেন অনন্ত মহাদেবন। প্রযোজনা করেছে ডান্সিং শিবা ফিল্মস, কিংসমেন প্রোডাকশনস এবং জি স্টুডিওস। ছবিটি জ্যোতিরাও ফুলে ও সাবিত্রীবাই ফুলের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত। এতে আরও অভিনয় করেছেন প্রতীক গান্ধী, বিনয় পাঠক ও সুশীল পান্ডে।

অন্যদিকে, রাজকুমারকে শিগগিরই দেখা যাবে ‘ভুল চুক মাফ’ ছবিতে, যা পরিচালনা করেছেন করণ শর্মা। এই সায়েন্স ফিকশন রোমান্টিক কমেডিতে আরও অভিনয় করেছেন সীমা পাহওয়া ও ওয়ামিকা গাব্বি। ছবিটি ৯ মে প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও, ভারত–পাকিস্তান উত্তেজনার কারণে এখন এটি সরাসরি ওটিটিতে মুক্তি পাচ্ছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews