1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
April 16, 2026, 12:00 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। মিলাদের বিরিয়ানি চাওয়ায় দিনমজুরকে রড দিয়ে মেরে আহত। ‎আশুলিয়ায় ডিবির অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। মাদারীপুরে পাঁচটি ইটভাটার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত, জ্বালানি কাঠ জব্দের নির্দেশ পুলিশের কেউ অপরাধ করলে ছাড় নয় তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৩৬ আহত ৪০৭৮ ভালুকা বাস টার্মিনালে চাঁদাবাজির অভিযোগ: শ্রমিক দলের সভাপতি আমিনুলের বিরুদ্ধে। বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা এস্পানিওলকে উড়িয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা আবারও ইরানের পরমাণু অস্ত্র নিয়ে অদ্ভূত দাবি করলেন নেতানিয়াহু নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৫ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গঠনে জিয়া পরিবারের অবদান অপরিসীম: যুবদল সাধারণ সম্পাদক নয়ন

  • সময়: Wednesday, January 29, 2025
  • 134 View


রিপোর্টার:মো:আরাফাত হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, দেশকে যখন গণতন্ত্রহীন করা হয়েছে, স্বৈরাচার তার দীর্ঘ বাহু প্রসারিত করে জনগণ থেকে বাকস্বাধীনতা কেড়ে নিয়ে একনায়কতন্ত্র-ফ্যাসিজম কায়েম করেছে- তখন দেশ ও জাতিকে উদ্ধার করতে জিয়া পরিবারই নেতৃত্ব দিয়ে এসেছে। এ জন্য জিয়া পরিবারকে সীমাহীন ত্যাগও স্বীকার করতে হয়েছে। ১/১১’র কালো সরকারের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেরুদণ্ডের স্পাইনাল কডের ক্ষতি করে তাঁকে পঙ্গু করার ষড়যন্ত্র করা হয়েছিল। ফ্যাসিস্ট হাসিনা সরকার সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোলা জেলার মনপুরাবাসীর পক্ষ থেকে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন আরও বলেন, সারাদেশে বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠন যে মজবুত ও শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আজ এতটা শক্তিশালী অবস্থানে রয়েছে, তার শুরু দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরেই। তাঁর অবর্তমানে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বে সারাদেশে আজ দলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত। দীর্ঘ সতের বছর ফ্যাসিস্ট মাফিয়া সরকারের হামলা-মামলা, হিসেবেহীন জুলুম-নির্যাতন সহ্য করেছে বিএনপির নেতাকর্মীরা। শত নির্যাতন করেও কোনো নেতাকর্মীর মনোবল কেউ ভাঙতে পারেনি। কারণ মানুষ অন্তর দিয়ে ভালোবাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, ভালোবাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের গর্বিত উত্তরাধিকার জনাব তারেক রহমানকে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ও দেশ গঠনে এই পরিবারের অবদান অপরিসীম।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা তুলে ধরে যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, মানুষের যে আশা-প্রত্যাশা, তা-পূরণে আমাদের কাজ করতে হবে। ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। রাজনীতির অপর নাম হচ্ছে মানুষের সেবা করা। বিএনপির রাজনীতির মূল লক্ষ্যই হল মানুষের সেবা, তাদের কল্যাণে ব্রত থাকা। দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতিও এটাই। এ জাতির সকল সৌরভ আর গৌরবের নির্মাতা হল জিয়া পরিবার।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে যুবদল সাধারণ সম্পাদক নয়ন বলেন, গত তিনটা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। ফ্যাসিস্ট হাসিনা বিনা ভোট, রাতের ভোট আর ডামি-মামী মার্কা ভোট করে নির্বাচনকে কলুষিত করেছে। অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করে গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে হবে। এর কোনো বিকল্প নাই।

মনপুরার জনগণ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, মানুষের দোয়া, ভালোবাসা, সহমর্মিতা, সহযোগিতা ও সমর্থন নিয়ে তিনি বেঁচে থাকতে চান। জনগণের প্রকৃত বন্ধু ও সেবক হয়ে কাটাতে চান সারাটা জীবন। গড়ে তুলতে চান শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, শিল্প, কৃষি ও মৎসতে সমৃদ্ধ আধুনিকতার ছোঁয়ায় অনন্য এক নতুন মনপুরা।

এসময় ভোলা জেলার চরফ্যাশন ও মনপুরার অগণিত জনগণ এবং বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews