স্টাফ রিপোর্টারঃ শোয়েব মাহমুদ, টাঙ্গাইলের মির্জাপুরে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে গুড়িয়ে দেওয়া হয়েছে অবৈধ ৭ ইটভাটা এ সময় উপস্থিত ছিলো পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল, সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার বাহিনী।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বহুরিয়া, বাইমাইল ও পাহাড়পুর এলাকায় গড়ে তোলা ৭ অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে ভেঙে দেয়া হয়, ইটভাটাগুলো হলো বাটা ব্রিকস, নিউ সরকার ব্রিকস, হক ব্রিকস, নিউ রমিজ ব্রিকস, বিএন্ডবি ব্রিকস, সনি ব্রিকস, রান ব্রিকস।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছিল ইটভাটা গত ১২ ডিসেম্বর ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে ২৪ লক্ষ টাকা জরিমানা আদায় করেন এবং কার্যক্রম বন্ধ ঘোষণা করে। তবে এমন নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় চলছিলো ইটভাটাগুলো। ৯ জানুয়ারী অভিযান পরিচালনা করে ভেঁকু দিয়ে স্থায়ীভাবে চিমনি ভেঙে দেয়া হয় ও বন্ধ ঘোষণা করা হয় ভাষাগুলোকে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন,সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিঞা মাহমুদুল হক, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply