রিপোর্টার:মো: আরাফাত হোসেন
গত মঙ্গলবার ০৭/০১/২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১০:৩০ মিনিটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া। উনার শারীরিক অবস্থা বিবেচনা করে ডাক্তার এর পরামর্শে উন্নত মানের চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন তিনি।
আজ ঢাকা শহরের রাস্তায় দেখা গেছে প্রায় কয়েক লাখ নেতাকর্মীদের উপস্থিতি এবং
বিএনপির চেয়ারপার্সনের এর উন্নত চিকিৎসার জন্য দেশের বিভিন্ন স্থানে দোয়া হয়েছে। ঢাকা শহরের রাস্তায় এত লোকের জনসমাগম ঠেকাতে রীতিমতো পুলিশ ও প্রশাসন এর বিভিন্ন বাহিনীকে বেশ হিমশিম খেতে হয়েছে।
এয়ারপোর্টে যাওয়ার রাস্তায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।রাজধানীর খিলখেত এলাকায় একজন বয়োবৃদ্ধকে জিজ্ঞেস করতেই উনি জানালেন তিনি ফেনী জেলা থেকে এসেছেন এই জনপ্রিয় নেত্রীকে একটি নজর দেখার জন্য আর সেই সাথে নামাজ পড়ে দোয়াও করেছেন উনার নেক হায়াত এর জন্য।
রাস্তায় ছিল সুশৃঙ্খলভাবে নেতাকর্মীদের উপস্থিতি এবং দলীয় স্লোগান।
এই প্রসঙ্গে কলাবাগান থানার আওতাধীন ১৭ নাম্বার ওয়ার্ড এর জনপ্রিয় মুখ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো:বাবলু এক সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমের বিশেষ প্রতিনিধির কাছে বলেন,
বেগম খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্টের মতো জটিল ও গুরুতর সার্জারীতে যাচ্ছেন। দোয়া করি তার সার্জারী সফল হবে এবং তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন। তিনি আরো বলেন সুস্থ হয়ে ফিরে এসে নির্বাচনের মাধ্যমে দেশের জনগনের ভোটে নির্বাচিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় সংসদে প্রবেশ করবেন।
সাক্ষাৎকারে ১৭নং ওয়ার্ড সেচ্ছেসেবক দলের আরেক নেতা জিয়াউর রহমান বাবু বলেন বিগত সময়ে স্বৈরাচার সরকার বেগম খালেদা জিয়াকে শুধুমাত্র প্রতিহিংসার বশে প্রায় ১৫ বছর উন্নত চিকিৎসা বঞ্চিত রাখলেন সৈরাচার খুনি হাসিনা ৫ই আগস্ট চলে গেছেন, আর আজ বেগম খালেদা জিয়া তিনিও যাচ্ছেন।
দুইজনের যাত্রায় কি বিশাল পার্থক্য।আজ পার্থক্যটা দেশ বিদেশে সবাই বোঝেন । এই পার্থক্য ইতিহাসের পাতায় লেখা থাকবে। যারা একসময় দুইজনকে এক পাল্লায় মাপতেন তাদের সাধ্য নাই এই ইতিহাসকে মুছে দেয়ার।দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসবেন বাংলার মা মাটি ও মানুষের মাঝে।
উল্লেখ্য, লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
Leave a Reply