1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
June 29, 2026, 6:17 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। উখিয়ায় ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার দেশব্যাপী আজ প্রতিবাদ মিছিল করবে যুবদল ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন নিজের ভুলেই কোতোয়ালি থানার সামনে আটক ফুলপুরের আ’লীগ নেতা। সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমামের বিরুদ্ধে বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাঁর দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরে আজ মালয়েশিয়ায় আগমন করছেন। এই সফরকে বাংলাদেশের নতুন সরকারের প্রথম আন্তর্জাতিক কূটনৈতিক সফর হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চীনের ৪ বৈশ্বিক উদ্যোগে যুক্ত হচ্ছে বাংলাদেশ, ভূরাজনীতিতে বাড়বে গুরুত্ব ২৫ কোটি গাছ রোপণের কার্বন ক্রেডিট বিক্রি করে বিলিয়ন ডলার আয় করতে পারে বাংলাদেশ জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

মির্জাপুরে তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত!

  • সময়: Saturday, November 16, 2024
  • 181 View

স্টাফ রিপোর্টারঃ শোয়েব মাহমুদ, টাঙ্গাইলের মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারে’র উদ্যোগে মির্জাপুর উপজেলা তরফপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে ‘মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২৪’ ও আগত অভিভাবক ও শিক্ষকমণ্ডলীদের নিয়ে একটি অনবদ্য ‘অভিভাবক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।’অভিভাবক মতবিনিময় সভা’য় আলোচনা রাখেন বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা ও পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিনুল ইসলাম, সহ-সুপার মাওলানা মনছুর রহমান, বিজ্ঞান ক্লাবের সহ-সভাপতি ইমদাদুল হক লিটন, সাধারণ সম্পাদক ও অগ্রণী ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম সামি, শিক্ষা সম্পাদক হাসানুল হক। এছাড়াও উপস্থিত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকগণও বিভিন্ন মতামত পেশ করেন। শনিবার (১৬ নভেম্বর) তরফপুর ইউনিয়নের দু’টি কেন্দ্রে সকাল ১০টায় একযোগে পরীক্ষা শুরু হয়। নির্ধারিত সময় পর দুপুর ১টায় পরীক্ষা শেষ হয়। এসময় কেন্দ্র পরিদর্শনে আসেন ‘তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারে’র সহ-সভাপতি ইমদাদুল হক লিটন, সাধারণ সম্পাদক ও অগ্রণী ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমান। আজকের বৃত্তি পরীক্ষায় তরফপুর ইউনিয়নের হাই স্কুল/মাদরাসা ৯টি, প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও ইবতেদায়ী ১৪টি প্রতিষ্ঠান থেকে বাছাইকৃত ১৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। বিশিষ্ট শিক্ষা উদ্যোক্তা ও শিক্ষা সম্পাদক হাসানুল হকের ব্যবস্থাপনায় এবং অর্থ সম্পাদক জহিরুল ইসলাম সামি, পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম সাগর, প্রচার সম্পাদক শোয়েব মাহমুদ, নিয়মিত সদস্য আব্দুল্লাহ আল নোমান, মাহবুব শিকদারসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সদস্যদের সহযোগিতায় ‘মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২৪’ সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এটি খুবই প্রশংসনীয় কাজ ।এই উদ্যোগের মাধ্যমে অত্র অঞ্চলের ছাত্র-ছাত্রীদের মধ্যে উত্তরোত্তর উন্নতির আশা রাখি এবং মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষার পাশাপাশি সাংস্কৃতিক, বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার ও মোটিভেশনাল ক্যাম্প করার আহ্বান করেন এতেকরে বাচ্চারা আরো উৎসাহিত হবে।সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, আজকের মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা আগামী দিনে গ্রামীণ জনপদের দক্ষ মানব সম্পদ উন্নয়নের মাইলফলক হিসাবে কাজ করবে।শিক্ষা সম্পাদক হাসানুল হক বিজ্ঞান ক্লাবের কার্যক্রম তুলে ধরেন এবং আজকের বৃত্তি পরীক্ষায় বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন প্রশাসন, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।ছাত্র/ছাত্রীরা বলে আমরা খুবই ভালো পরীক্ষা দিয়েছি এবং এই বৃত্তি পরীক্ষা দিতে পেরে আমরা খুবই আনন্দিত ।তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগার ২০২২ সাল থেকে গ্রামীণ জনপদের শিক্ষা উন্নয়নে বিভিন্ন শিক্ষা উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। বিজ্ঞান ক্লাবের বৃত্তি পরীক্ষায় কোনো অনিয়ম ও স্বজনপ্রীতি নেই। এখানে শুধু মেধাবী বাছাই করেই দায়িত্ব পালন শেষ করা হয় না, বরং ভবিষ্যতে যেন তারা নিজেকে তৈরি করে একটি ন্যায়-নীতিসম্পন্ন আদর্শিক সমাজ গড়ে তুলতে পারে পারে এটাও দেখা হয়।বিজ্ঞান ক্লাব মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষাসহ আগামীতে স্বাস্থ্য, ক্রীড়া, সাংস্কৃতিক কার্যক্রম ও দক্ষ যোগ্য দেশপ্রেমিক মানবসম্পদ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন ছাত্রকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।উল্লেখ্য তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাবের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল্লাহ রুবেল, ম্যানেজিং ডিরেক্টর- এনলাইটেন ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড & জয়েন্ট সেক্রেটারি, এ.বি.সি.সি.আই, অস্ট্রেলিয়া।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews