1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:43 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • সময়: Wednesday, December 21, 2022
  • 125 View

গত সোমবার (১৯ ডিসেম্বর) কয়েকটি অনলাইন ও প্রিন্ট গণমাধ্যমে “অপহরনের চার দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত সংবাদে আইন-শৃঙ্খলা বাহিনী পুলিশের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। প্রকৃতপক্ষে, ওই স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার পর থানায় অভিযোগ পাওয়ার পরপরই তৎপর হয় পুলিশ। এমনকি পুলিশের তৎপরতায় খুব কম সময়ের মধ্যেই ওই মেয়েকে উদ্ধার করা হয়।

পুলিশ, স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও নিখোঁজ স্কুলছাত্রী সূত্রে জানা যায়, গত ৪ বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের চাঁদলাই এলাকার শরিফুল ইসলামের ছেলে ওসমানের সাথে সম্পর্ক ছিল নিখোঁজ স্কুলছাত্রীর। এরই সূত্র ধরে মেয়ের পরিবার এই সম্পর্ক মেনে না নেওয়ায় তারা স্বেচ্ছায় আত্নগোপনে গিয়ে দুইজনের সম্মতিতে গত ১৪ ডিসেম্বর বিয়ে করে। পরে পুলিশ ভিকটিম মেয়েকে কয়েকঘন্টার ব্যবধানে উদ্বার করে আদালতের মাধ্যমে পরিবারে হস্তান্তর করে।

ওই স্কুলছাত্রী জানান, তার বাবা তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় তারা বাসা থেকে বেরিয়ে বিয়ে করে। পরে পুলিশ উদ্ধার করে মেয়েকে পরিবারের কাছে বুঝিয়ে দিতে চাইলেও তারা নিতে অপারগতা প্রকাশ করলে আদালতের মাধ্যমে তাকে বুঝিয়ে দেয়া হয়। বাসায় নিয়ে গিয়ে তার বাবা ওই মেয়েকে নানাভাবে নির্যাতন করছে বলেও অভিযোগ উঠেছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর সুনাম ক্ষুন্ন করতে ও প্রেমিক ছেলেকে ফাঁসাতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করতে সাংবাদিক ভাইদের ভুল তথ্য প্রদান করা হয়েছে। সামাজিকভাবে হেয় করতে ও আমাদের সম্মানহানির উদ্দেশ্যেই সংবাদটি প্রকাশ করা হয়েছে। আমরা সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

মো. বিউটি বেগম
প্রচার সম্পাদক,
যুব মহিলা লীগ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখা, চাঁপাইনবাবগঞ্জ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews