1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
August 18, 2026, 5:57 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক সৎ নিষ্ঠাবান শহীদ আতাহার হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার। ‎শ্রীপুর পৌরসভায় অনিয়মের অভিযোগ,প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে অপপ্রচার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ধরনের অপ-প্রচার যাহা নিন্দনীয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব সিলেট মহানগর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে  স্বার্থান্বেষী মহলর গভীর ষড়যন্ত্র।  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্বচ্ছতা ও নিষ্ঠা নিয়ে অপপ্রচার: অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। দুর্নীতিমুক্ত কৃষি বিভাগ গড়ে তোলার কারিগর সততা ও কর্মঠ এক অনন্য দৃষ্টান্ত নেত্রকোণার কৃষি কর্মকর্তা দেওয়ান আসাদুজ্জামান খান। ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন এর মতো একজন সৎ, কর্মঠ ও নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত নিন্দনীয়। অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যার যোগ্য ও দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। 

ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ, তবুও ব্যবস্থা না নিয়ে সংবাদটিকে “ভুয়া প্রচার” আখ্যা দিয়ে লিখিত অভিযোগ চান এসিল্যান্ড

  • সময়: Friday, July 3, 2026
  • 61 View

ফরহাদ আহমেদ:
​ফেনী সদর উপজেলা ভূমি অফিসের ‘জারিকারক-৪’ নম্বর কক্ষে বসে জসিম নামের এক বহিরাগত ব্যক্তির দাপ্তরিক কাজ পরিচালনা এবং সেবাগ্রহীতাদের কাছ থেকে টাকা নেওয়ার স্পষ্ট ভিডিও ফুটেজ থাকার পরও রহস্যজনক ভূমিকা পালন করছেন সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার। ঘটনা জানার পর তাৎক্ষণিক আইনি বা প্রশাসনিক ব্যবস্থা না নিয়ে, উল্টো পুরো ঘটনাটিকে “ভুয়া প্রচার” বলে আখ্যা দিয়েছেন তিনি। একই সাথে তিনি সংবাদকর্মীর নিকট লিখিত অভিযোগ দাবি করেছেন। প্রশাসনের এমন ভূমিকায় স্থানীয় সচেতন মহল এবং সংবাদকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে— সরকারি দপ্তরে এমন প্রকাশ্য অনিয়মের দায় কি এসিল্যান্ড এড়াতে পারেন?
​গত ১০ জুন, ২০২৬ তারিখে ‘দৈনিক আমার সংগ্রাম’ পত্রিকায় এ সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায়, সরকারি কর্মচারী না হয়েও জসিম নামের ওই বহিরাগত ব্যক্তি নির্বিঘ্নে সরকারি কক্ষ ও কম্পিউটার ব্যবহার করছেন এবং আর্থিক লেনদেন চালাচ্ছেন।
প্রকাশিত সংবাদের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তারের কার্যালয়ে সরাসরি গিয়ে ওনার বক্তব্য জানতে চাওয়া হয়। সংবাদ প্রকাশের বিষয়টি তিনি কীভাবে দেখছেন এবং কী ব্যবস্থা নিচ্ছেন—এমন প্রশ্নের জবাবে তিনি ঘটনাটিকে পুরোপুরি অস্বীকার করেন এবং একে “ভুয়া প্রচার” বলে দাবি করেন। একই সাথে নিজের দপ্তরের ভেতরের অনিয়ম খতিয়ে না দেখে, ব্যবস্থা নেওয়ার অজুহাতে এই প্রতিবেদকের কাছ থেকেই উল্টো লিখিত অভিযোগ দাবি করেন তিনি।
​জনসাধারণ ও সংবাদকর্মীদের প্রশ্ন, যেখানে সরকারি দপ্তরের ভেতরে সিসিটিভি ক্যামেরা থাকার কথা এবং কক্ষের ভেতরে কী ঘটছে তা তদারকি করার মূল দায়িত্ব খোদ সহকারী কমিশনার (ভূমি)-র, সেখানে ভিডিও প্রমাণের পরও তিনি কেন স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিচ্ছেন না? একজন সংবাদকর্মীর কাজ হলো সমাজের অনিয়ম-দুর্নীতি সংবাদ আকারে তুলে ধরা, কোনো দপ্তরের হয়ে লিখিত অভিযোগকারী বা মামলার বাদী হওয়া নয়।
​সচেতন মহলের মতে, ভিডিও ফুটেজে অপরাধের দৃশ্য পরিষ্কার থাকার পরও খোদ কার্যালয়ে গিয়ে প্রশ্ন করার পর একে “ভুয়া প্রচার” বলা এবং লিখিত অভিযোগের অজুহাত তোলা মূলত মূল ঘটনাকে ধামাচাপা দেওয়া অথবা নিজের প্রশাসনিক ব্যর্থতার দায় এড়ানোর একটি কৌশল মাত্র। সরকারি অফিসের পবিত্রতা নষ্ট করে বহিরাগতদের এমন দাপটের পেছনে ভূমি অফিসের আর কোনো কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ রয়েছে কি না, তা নিয়ে এখন গভীর অনুসন্ধানের দাবি উঠেছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews