1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
November 12, 2026, 1:05 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। ফেনীতে ৮ কেজি গাঁজাসহ রোহিঙ্গা নারী আটক পতেঙ্গায় হাসপাতাল নির্মাণ ও ওয়াসার পানি সংযোগের দাবি শামসুজ্জামান হেলালীর। নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ। চসিকের অভিযানে বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ। চট্টগ্রামের পাহাড়তলীতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ফারুক গ্রেপ্তার। আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ, দিলেন এক লাখ টাকা অনুদান অনলাইনে জমির নামজারি করতে কত টাকা লাগে, জানুন পুরো প্রক্রিয়া চটকদার বিজ্ঞাপন ও কম মূল্যের লোভনীয় অফার: ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’র প্রতারণার ফাঁদে সাধারণ মানুষ মানবিক চিকিৎসা সেবায় অনন্য দৃষ্টান্ত ডা. সৌরভ নাথ শুভ, অসহায় মানুষের আস্থার প্রতীক কর্ণফুলী চ্যানেল থেকে ৭০ হাজার কেজি সিমেন্ট জব্দ, আটক ৫

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ।

  • সময়: Thursday, November 12, 2026
  • 3 View

মোহাম্মদ বিল্লাল হোসে, চট্টগ্রাম ব্যুরো:

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্যাম্পাসে বোমা হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর শাখা।

বুধবার (১১ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এসব ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার অভিযোগ তুলে প্রতিবাদ জানান সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোসেন জুয়েল। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি মোমিনুল হক। সমাবেশ সঞ্চালনা করেন মহানগর উত্তরের সেক্রেটারি খুররম মুরাদ। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তানজির হোসেন জুয়েল বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের বোমাবাজি, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটছে। দীর্ঘ ১৭ বছর ধরে ছাত্রলীগের বিরুদ্ধে হত্যা, গুম, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক-সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। জুলাই বিপ্লবেও শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, নিষিদ্ধ ছাত্রলীগকে নতুন করে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া যাবে না। কোনো ব্যক্তি বা সংগঠন এসব অপরাধে জড়িতদের আশ্রয়-প্রশ্রয় দিলে তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের কোথাও চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারত্বমুক্ত শিক্ষাঙ্গন এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

বিক্ষোভ মিছিলটি নগরীর আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে টেরিবাজার মোড় ও জামালখান অতিক্রম করে চকবাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews