মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম:
নোয়াখালীর সুধারাম থানায় দায়ের করা দুটি ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. ফারুক হোসেন ওরফে শুভকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।
বুধবার (১১ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১১, নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল পাহাড়তলী থানাধীন ডিটি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এসআরবি-৭, চট্টগ্রাম সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নোয়াখালীর সুধারাম মডেল থানার মামলা নং-৪২, তারিখ ৩০ জুলাই ২০২৬, দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারা এবং মামলা নং-৩২, তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৬, দণ্ডবিধির ৪৫৮/৩৮২ ধারার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি ফারুক হোসেন চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অবস্থান করছেন।
এরপর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ফারুক হোসেন (৩৮) নোয়াখালী জেলার সুধারাম থানাধীন পশ্চিম চর উরিয়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply