বিশেষ প্রতিনিধি: ডিএমপি খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম এর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জনগন।স্থানীয় সূত্রে জানা যায়,গত কয়েকদিন ধরে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম এর বিরুদ্ধে বিভিন্ন বানোয়াট অভিযোগ প্রচার করছে।যার কোনো সত্যতা নেই।এলাকাবাসীর অভিযোগ অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকে খিলগাঁও থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে।মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে তিনি কঠোর অবস্থানে রয়েছেন।এ কারণেই একটি মহল তাকে হেয় প্রতিপন্ন করতে এই অপপ্রচার চালাচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন,মোহাম্মদ শফিকুল ইসলাম স্যার অত্যন্ত দক্ষ ও জনবান্ধব অফিসার।তিনি দিন-রাত পরিশ্রম করে এলাকার শান্তি বজায় রাখছেন।তার বিরুদ্ধে যে অপপ্রচার হচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাই।সচেতন মহলের দাবি,ফেসবুকে গুজব ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ সৎ নিষ্ঠাবান খিলগাঁও থানার এই অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম এর মত আর কোন পুলিশ অফিসারের বিরুদ্ধে এ ধরনের অপকর্ম করার সাহস না পায়।
Leave a Reply