স্টাফ রিপোর্টারঃ শোয়েব মাহমুদ, টাঙ্গাইলের মির্জাপুরে তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগার এর উদ্যোগে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমণ্ডলী ও স্থানীয় জনসাধারণের স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও রক্তদানে উৎসাহিত করতে ২৭আগস্ট (বুধবার) বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত উপজেলার তরফপুর ইউনিয়ন চকবাজারে বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের নিজস্ব অফিস কক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মেডিকেল ক্যাম্পে বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক, ব্যাংক কর্মকর্তা, জনাব মাহবুবুর রহমানের ব্যবস্থাপনায় অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ উপস্থিত থেকে সাধারণ জনগণকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেন। বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে রোগীদেরকে সীমিত পরিসরে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
মেডিকেল ক্যাম্পে ডাক্তার হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ বাবুল আক্তার, (মেডিসিন, বাত, ব্যাথা, যৌন ও এলার্জি রোগ বিশেষজ্ঞ), এম.বি.বি.এস, বি.সি.এস (স্বাস্থ্য), এফ.সি.পি.এস. নিউরো মেডিসিন (শেষ পর্ব), পি.জি.টি মেডিসিন (শিশু) আই.ডি। ডাঃ লিটন চন্দ্র সাহা (মেডিসিন, চর্ম, যৌন, ডায়াবেটিস, নবজাতক ও শিশু চিকিৎসক), এম.বি.বি.এস (ডিইউ), বি.সি.এস (স্বাস্থ্য), ডিসিএইস (কোর্স), সি-আল্ট্রা (সিএমইউডি), সিসিডি (বারডেম)। ডাক্তার এস.এম. মেহেদী হাসান
বিপিটি (মেডিসিন ফ্যাকাল্টি, ডিইউ), পিজিটি(জেরিয়াটিক মেডিসিন), কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট।
এছাড়াও ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা করেন রনি দত্ত, মেডিক্যাল টেকনোলজিস্ট,
বংশাই ডিজিটাল হাসপাতাল, বাইপাস, মির্জাপুর। মেডিকেল ক্যাম্পে ডাক্তারি পরামর্শ, ডায়াবেটিস টেস্ট, ব্লাড গ্রুপিং করা হয়।
মেডিকেল ক্যাম্পটি বাস্তবায়নে সহযোগিতা করেন তরফপুর ইউনিয়নের প্রবাসী, চাকরিজীবী ও বিজ্ঞান ক্লাবের সদস্যবৃন্দ। তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়ে শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। উল্লেখ্য ক্লাবটির সভাপতি জনাব আব্দুল্লাহ রুবেল, ব্যবস্থাপনা পরিচালক- এনলাইটেন ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড & সেক্রেটারি, এ.বি.সি.সি.আই, অস্ট্রেলিয়া।
Leave a Reply