1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 21, 2026, 4:32 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। টেকনাফে ৫০ হাজার ইয়াবা-অস্ত্রসহ আটক ১ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন পাঁচ জেলায় ঝড়ের শঙ্কা, কোথায় কতটা ঝুঁকি? খাগড়াছড়িতে বজ্রপাতে প্রাণ গেলো স্কুলশিক্ষার্থীর তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার কাঁচা পেঁপের কেজি ১২০ টাকা! চুক্তি না হলে ২-৩ দিনের মধ্যে ইরানের ওপর হামলা : ট্রাম্প ব্রাজিলের বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ওমর ফারুকের নিয়োগ বাতিল গুলশান-বনানী-বারিধারা লেককে পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন গড়তে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা

প্রথমবার কানে গিয়ে আলিয়ার নজরকাড়া ফ্যাশন

  • সময়: Tuesday, May 27, 2025
  • 163 View
তাৎক্ষণিক বুদ্ধিতে মুগ্ধ করলেন দর্শকদের

প্রথমবারের মতো কানের লাল গালিচায় পা রেখে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট দেখিয়ে দিলেন তাঁর স্টাইল এবং সৌন্দর্যের সঙ্গে রয়েছে নিখুঁত আত্মসংযম ও উপস্থিত বুদ্ধিও। আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার প্রতিনিধিত্ব করে ফ্রান্সের প্রেস্টিজিয়াস কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন তিনি। কিন্তু উৎসবের শেষ দিনে হঠাৎ ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা, আলিয়ার গলায় থাকা বহু মূল্যের হীরের চোকার আচমকাই ভেঙে যায়।

ঘটনার সময় আলিয়া লাল গালিচায় আলোকচিত্রী ও ভক্তদের উদ্দেশে হাত নাড়ছিলেন, ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিলেন, কখনও আবার অটোগ্রাফ দিচ্ছিলেন দর্শকদের। সেই মুহূর্তেই তাঁর গলার দামি হীরের হার ভেঙে যায়।

প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও দ্রুত তা টের পান অভিনেত্রী। হারটি যাতে পড়ে না যায়, সেই আশঙ্কায় সঙ্গে সঙ্গে গলায় হাত দিয়ে সেটি চেপে ধরেন আলিয়া। বিষয়টি এতটাই স্বাভাবিকভাবে সামাল দেন যে উপস্থিত অনেকেই ভেবেছিলেন এটি ক্যামেরার সামনে একটি ভঙ্গিমা মাত্র। পরে কাছ থেকে দেখা যায়, হারের একটি অংশ আলগা হয়ে গলায় ঝুলে আছে।

এই ঘটনার পর নেটমাধ্যমে আলিয়ার উপস্থিত বুদ্ধির প্রশংসায় ভরে যায় সামাজিক প্ল্যাটফর্ম। কেউ বলেন, ‘আলিয়ার মতো ঠান্ডা মাথায় এমন পরিস্থিতি সামলানো সত্যিই প্রশংসনীয়।’ আবার অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন গয়না প্রস্তুতকারক সংস্থার প্রতি, এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁদের তৈরি গয়নার ভাঙনকে ‘দায়িত্বজ্ঞানহীনতা’ বলে মন্তব্য করেন অনেকে।

শেষ দিনে আলিয়া পরেছিলেন একটি আন্তর্জাতিক পোশাক প্রস্তুতকারী সংস্থার তৈরি বেইজ রঙের, পাথর বসানো জাল বোনা শাড়ি, যা বিশেষভাবে এই উপলক্ষে ডিজাইন করা হয়েছিল। শাড়ির সঙ্গে মানানসই হীরের গয়না তাঁর সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে, যদিও সেই গয়নাই তৈরি করল রেড কার্পেটে চমকপ্রদ মুহূর্ত।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews