1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 21, 2026, 8:54 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। টেকনাফে ৫০ হাজার ইয়াবা-অস্ত্রসহ আটক ১ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন পাঁচ জেলায় ঝড়ের শঙ্কা, কোথায় কতটা ঝুঁকি? খাগড়াছড়িতে বজ্রপাতে প্রাণ গেলো স্কুলশিক্ষার্থীর তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার কাঁচা পেঁপের কেজি ১২০ টাকা! চুক্তি না হলে ২-৩ দিনের মধ্যে ইরানের ওপর হামলা : ট্রাম্প ব্রাজিলের বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ওমর ফারুকের নিয়োগ বাতিল গুলশান-বনানী-বারিধারা লেককে পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন গড়তে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা

মেরাদিয়া ও আফতাবনগরে এবার বসছে না পশুর হাট

  • সময়: Thursday, May 22, 2025
  • 51 View

রাজধানীর মেরাদিয়া ও আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার আদালত। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছিল। গতকাল বুধবার আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত সেই আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন। 

আদেশের বিষয়টি সাংবাদিকদের জানিয়ে রিটকারী পক্ষের আইনজীবী জহিরুল ইসলাম বলেন, ‘হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। আদালত নো অর্ডার দিয়েছেন। এর ফলে মেরাদিয়া ও আফতাবনগরে কোরবানির পশুর হাট বসছে না।’

ঈদুল আজহা উপলক্ষ্যে গত ২১ এপ্রিল ১১টি স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর লক্ষ্যে ইজারা বিজ্ঞপ্তি দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ১১টি স্থানের মধ্যে রাজধানীর বনশ্রীতে মেরাদিয়া বাজারের পূর্ব পাশের খালপারও ছিল।

পরে এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সেখানকার বাসিন্দা শাহাবুদ্দিন সিকদার। ওই আবেদনে প্রাথমিক শুনানির পর গত ২৯ এপ্রিল হাইকোর্ট মেরাদিয়ার ক্ষেত্রে বিজ্ঞপ্তির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

এদিকে আরেক রিটে হাইকোর্ট গত ৪ মে আফতাবনগর অংশে পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দেন। পরদিন আরেক রিটে হাইকোর্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনের আফতাবনগরের অংশে পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দেন। এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুই সিটি করপোরেশন।

তিনটি আবেদনেই চেম্বার আদালত নোট অর্ডার দেন। সিটি করপোরেশনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন, এ বি এম আলতাফ হোসেন ও রুহুল কুদ্দুস কাজল।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews