1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 15, 2026, 12:31 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা। কালিয়ায় ঝড়ে গাছ ভেঙে স্কুলের শ্রেণিকক্ষে ধস, আহত ২ শিক্ষার্থী।

ইলন মাস্কের প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, লাগবে না সনদ বা অভিজ্ঞতা

  • সময়: Thursday, May 22, 2025
  • 62 View

এক্সের (সাবেক টুইটার) মালিকানা নিজের করে নেওয়ার পরপরই ইলন মাস্ক ঘোষণা দিয়েছিলেন, এক্স হবে ‘সবকিছুর অ্যাপ বা এভরিথিং অ্যাপ’। নিজের এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনপ্রিয় অ্যাপগুলোর বিভিন্ন সুবিধা ধীরে ধীরে এক্সে যোগ করছেন ইলন মাস্ক। এরই ধারাবাহিকতায় এবার এক্সের মান উন্নয়নে দক্ষ সফটওয়্যার প্রকৌশলী খুঁজছেন ইলন মাস্ক। এরই মধ্যে এক্সে এ বিষয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছেন তিনি।

মাস্ক এক্স পোস্টে লিখেছেন, ‘আপনি যদি একজন ভালো সফটওয়্যার প্রকৌশলী হন আর সবকিছুর জন্য অ্যাপটি তৈরি করতে চান, তাহলে আপনার সেরা কাজটি ই-মেইলে (code@x. com) পাঠিয়ে আমাদের সঙ্গে যোগ দিন। আপনি কোন স্কুলে গেছেন বা কোথায় পড়েছেন, তা আমরা চিন্তা করি না। আপনি স্কুলে গিয়েছিলেন কি না বা বড় কোনো প্রতিষ্ঠানে কাজ করেছেন, তা আমাদের চিন্তায় নেই। শুধু আমাদের কাছে আপনার কোড পাঠান।’

ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর থেকেই এক্স অ্যাপ তৈরির কথা বলে আসছেন। ২০২৩ সালের অক্টোবরে প্রতিষ্ঠানের এক বৈঠকে ইলন মাস্ক বলেন, ‘আমরা টুইটার ১.০ ভার্সন থেকে কোম্পানিকে দ্রুত রূপান্তর করছি। সবকিছুর জন্য একটি অ্যাপ তৈরি করা হবে।’

কয়েক মাস ধরেই বেশ কিছু নতুন সুবিধা চালু করছে এক্স। আরও বেশ কিছু সুবিধা চালুর জন্য চেষ্টা করছে খুদে ব্লগ লেখার সাইট। এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিন্ডা ইয়াকারিনো এ মাসের শুরুতে জানিয়েছেন, ‘২০২৪ সালে এক্স পৃথিবীকে বদলে দিয়েছে। এখন আপনি নিজেই মিডিয়া। ২০২৫ সালে এক্স সবাইকে যুক্ত করবে, যা আগে কখনো ভাবা হয়নি। শিগগিরই এক্স টিভি, এক্স মানি, গ্রোক ও আরও অনেক কিছু আসবে।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews