1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 15, 2026, 8:05 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। Village Network Alliance এর উদ‍্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং-২০২৬.. শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা।

‘ক্ষমতার মসনদ থেকে কীভাবে টেনে নামাতে হয় ছাত্রদল জানে’

  • সময়: Wednesday, May 21, 2025
  • 35 View

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, সাম্য হত্যাকাণ্ডের ৭ দিন পার হয়ে গেলেও প্রকৃত খুনিদের গ্রেফতার করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন। ঢাবি ভিসিকে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে অতিদ্রুত পদত্যাগ করতে হবে। যদি তা না করেন ছাত্রদল জানে কীভাবে ক্ষমতার মসনদ থেকে টেনে নামাতে হয়।

মঙ্গলবার বিকেলে ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত প্রকৃত খুনিদের অতিদ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ ছাত্রদল। অবরোধ-বিক্ষোভে অংশ নিয়ে এসব কথা বলেন ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক।

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, অতিদ্রুত যদি সাম্যের হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের গ্রেফতার করে বিচার করতে না পারেন, আমরা যমুনা ঘেরাও করবো। একদল শিক্ষার্থীকে দেখছি সাম্যের হত্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তারা এটা বন্ধ না করলে তাদের দাঁতভাঙা জবাব দেবে ছাত্রদল। 

ঢাবি উপাচার্যকে উদ্দেশ্য করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমদ খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা করেছেন। তিনিও একজন বহিরাগত। আমাদের আকাঙ্ক্ষা ছিল তিনি আমাদের নিরাপদ ক্যাম্পাস উপহার দেবেন। কিন্তু তার আমলে আমার ভাই সাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাই এই ভিসিকে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে অতিদ্রুত পদত্যাগ করতে হবে। যদি তা না করেন ছাত্রদল জানে কীভাবে ক্ষমতার মসনদ থেকে টেনে নামাতে হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, শাহরিয়ার আলম সাম্য হত্যার ৭ দিন অতিবাহিত হয়েছে কিন্তু আমরা জানতে পারিনি সাম্যের প্রকৃত হত্যাকারী কারা। ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। একইভাবে আমাদের ভাই সাম্যকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। ছাত্রদলের আর কোনো নেতাকর্মীর গায়ে যদি আঘাত করা হয় তাহলে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

ছাত্রদল সাধারণ সম্পাদক সরকারের প্রতি আহ্বান জানান, শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদেরকে অতিদ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যায় প্রশাসনের ব্যর্থতার দায় নিয়ে ভিসি এবং প্রক্টরের পদত্যাগের দাবি জানান তিনি।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সাম্য হত্যার দায়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আমাদের নিশ্চয়তা দেওয়া হয়নি যে এই তিনজনই সাম্য হত্যার প্রকৃত খুনি। ৭ দিন অতিবাহিত হওয়ার পর তাদের ৪ দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। কাল বিলম্ব করে সাম্যের প্রকৃত খুনিদের এখনও গ্রেফতার করা হয়নি। ছাত্রদল ৭ দিন সাম্য হত্যার বিচারের দাবিতে রাজপথে কর্মসূচি পালন করছে, আমরা আমাদের ভাই হত্যার বিচার রাজপথ থেকে আদায় করবো। 

শাহবাগ অবরোধ করে এ অবস্থান কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ ঢাকার বিভিন্ন কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews