চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের দৈনিক আমার সংগ্রাম পত্রিকার সহকারী বার্তা সম্পাদক সাংবাদিক মোহাম্মদ বিল্লাল হোসেনকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
২০ এপ্রিল ২০২৫ তারিখ রাত ২টায় ডবলমুরিং থানার এএসআই রফিকুল ইসলাম সাংবাদিক মোহাম্মদ বিল্লাল হোসেনের বাসায় গিয়ে তাকে থানায় নিয়ে যান। পরদিন দুপুর ৪টায় ডবলমুরিং থানার ওসি জানান, পতেঙ্গা থানায় তার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা রয়েছে এবং তাকে সেখানে হস্তান্তর করা হবে।
পরে বিকেল ৫টায় পতেঙ্গা থানায় নিয়ে গিয়ে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয় এবং সন্ধ্যা ৬টায় তাকে আদালতে প্রেরণ করা হয়।
সাংবাদিক মহল থেকে দাবি করা হয়েছে যে, এটি একটি মিথ্যা মামলা এবং সাংবাদিকদের হয়রানি করার উদ্দেশ্যে করা হয়েছে।
Leave a Reply