মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম:
চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন এলাকায় অবস্থিত বি এস এল আবাসিক ( বরিশাল হোটেল) হোটেল নিয়ে সম্প্রতি স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, হোটেলটিতে রাতদিন অনৈতিক কর্মকাণ্ড চলছে, যা এলাকার সামাজিক পরিবেশ ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, হোটেলটিতে নিয়মিতভাবে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে। এতে করে এলাকার যুবসমাজের উপর নেতিবাচক প্রভাব পড়ছে এবং পরিবারগুলো উদ্বিগ্ন হয়ে পড়েছে।
অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে করে হোটেল কর্তৃপক্ষ আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং অনৈতিক কার্যক্রম অব্যাহত রেখেছে।
এলাকাবাসীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা চাই, হোটেলটির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। এভাবে চলতে থাকলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।”
এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত এবং তদন্ত চলছে। প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীর আহ্বান, দ্রুত হোটেলটির অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক।
Leave a Reply