1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 15, 2026, 11:56 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। Village Network Alliance এর উদ‍্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং-২০২৬.. শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা।

কিশোরগঞ্জের হাওরে ও চাষাবাদ জমিতে বোরোর বাম্পার ফলনের আশা কৃষকদের

  • সময়: Thursday, March 20, 2025
  • 88 View

মো:আল আমিন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত মিঠামইন, ইটনা, নিকলী, অস্টগ্রাম উপজেলায় চলতি বোরো মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। তার পাশাপাশি করিমগঞ্জ,  হেসেনপুর, পাকুন্দিয়া সহ অন্যান্য উপজেলায়ও ঘন সবুজে বেড়ে উঠেছে বোরো ধানের আবাদ।

কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারন সূত্রে জানা গেছে, এবার জেলায় ১ লক্ষ ৬৮ হাজার ১১৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৭৮ লাখ ৮ হাজার ৯১২ মেট্রিক টন।
এরমধ্যে হেসেনপুরে আবাদ ৮১৩০ হেক্টর – উৎপাদন ৩৭৬১১ মেট্টিকটন, কিশোরগঞ্জ সদর আবাদ ৯১৫০ হেক্টর – উৎপাদন ৪১৪৫০ মেট্টিকটন, পাকুন্দিয়া আবাদ ১০২৩৫  হেক্টর – উৎপাদন ৪৮৯৪৩ মেট্টিকটন,  কটিয়াদী আবাদ ১২৮৩৫ হেক্টর – উৎপাদন ৬১৬৫০ মেট্টিকটন, করিগমগঞ্জ আবাদ ৯৮৫০ হেক্টর – উৎপাদন ৪৩৯১২ মেট্টিকটন, তাড়াইল আবাদ ১০৩৩০ হেক্টর – উৎপাদন ৪৬৫০১ মেট্টিকটন, ইটনা আবাদ ২৭৪০০ হেক্টর – উৎপাদন ১২৮৫৮৫ মেট্টিকটন, মিঠামইন আবাদ ১৫৬৯০ হেক্টর – উৎপাদন ৮০৫৪৯ মেট্টিকটন, নিকলী আবাদ ১৪৩৮০ হেক্টর – উৎপাদন ৬৮৮৮৪ মেট্টিকটন, অস্টগ্রাম আবাদ ২৪১৭০ হেক্টর – উৎপাদন ১১১১৪৭ মেট্টিকটন, বাজিতপুর আবাদ ১২৪৫৫ হেক্টর – উৎপাদন ৫৮১৪৭ মেট্টিকটন, কুলিয়ারচর আবাদ ৬৫৬৫ হেক্টর – উৎপাদন ৩০৬৭৮ মেট্টিকটন, ভৈরব আবাদ ৬৯১০ হেক্টর – উৎপাদন ৩০৮৫৭  মেট্টিকটন।

সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার ৪০ হাজার কৃষককে ২ কেজি করে বোরো হাইব্রীড ধানের বীজ বিতরণ করা হয়েছে, যা ফলন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। জেলায় উচ্চ ফলনশীল ব্রীধান-৮৯, ৯২, ৮৮, ২৯, হাইব্রীড এ্যাসেল এইট এইচ, হীরা-১। রবি ফসলে ১৫ হাজার ২০০ কৃষককে প্রনোদনার আওতায় বীজ এবং  ডিএপি ও এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

যদিও কিছু এলাকায় ধানের আগাম শীষ বের হয়েছে তবে কৃষি বিভাগের তৎপরতায় তা নিয়ন্ত্রণে রয়েছে। কৃষকরা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলন হবে।

ইটনা উপজেলার চিলনী গ্রামের কৃষক মো. আইয়ূব আলী বলেন, রোদ-বৃষ্টি উপেক্ষা করে ২০০ শতাংশ জমিতে বোরো ধান আবাদ করেছি। সময়মতো বীজ, সার ও সেচের পানি পেয়েছি। কৃষি অফিস থেকে সার্বক্ষনিক তদারকি করতে আসে। ধানের অবস্থা ভালো আছে, আশা করছি ভালো ফলন হবে।

করিমগঞ্জ উপজেলার চং নোয়াগাও গ্রামের বরজু মিয়া বলেন, আমি এবার বোরো আবাদ করে ভাল ফলনের আশা করতেছি। মাঝে মাঝে কৃষি অফিস থেকে অফিসার এসে আমাদের ধানের জমি দেখাশোনা করে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে কৃষকরা উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করায় শ্রমিক সংকট তেমন প্রভাব ফেলেনি। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ফলে সেচ কাজে কোনো সমস্যা হয়নি।সার ও বিদ্যুতের কোনো ঘাটতি নেই। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বোরো ধানের বাম্পার ফলন হবে।

কিশোরগঞ্জ খামারবাড়ি কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাদিকুর রহমান বলেন, এ বছর আমাদের জেলায় ১ লক্ষ ৬৮ হাজার ১১৫ হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়েছে। তারমধ্যে হাওর উপজেলাগুলোতে ১ লক্ষ ৪ হাজার ৩৪০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। যার উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ৭৮ লাখ ৮ হাজার ৯১২ মেট্টিকটন। যদি কোন প্রাকৃতিক দুর্যোগ না আসে তবে জেলায় ভাল ফলনের আশা রয়েছে। সব কিছু ঠিক থাকলে ১৪ এপ্রিলের মধ্যে আমরা হাওরের পাশাপাশি অন্যান্য উপজেলাগুলোতেও ধান কর্তন করতে পারব।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews