1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 16, 2026, 1:01 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। Village Network Alliance এর উদ‍্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং-২০২৬.. শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা।

মায়ের সঙ্গে মার্কেটে এসে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

  • সময়: Monday, March 10, 2025
  • 50 View

চাঁদপুর শহরে মায়ের সঙ্গে ঈদের পোষাক কিনতে গিয়ে অটোরিকশার চাপায় মারা গেছে আফরোজা নামের ৬ বছরের এক শিশু।

রবিবার (৯ মার্চ) বিকেলে শহরের কাজী নজরুল ইসলাম সড়কে জেলা পরিষদ ডাকবাংলোর সামনে মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় পড়ে শিশুটির মৃত্যু হয়।

আফরোজা শহরের পুরাণবাজার এলাকার পূর্ব শ্রীরামদী ঢালী বাড়ির প্রবাসী আবুল বাশারের ছোট মেয়ে। তারা আল-আমিন স্কুল এন্ড কলেজের কাছে ভাড়া বাসায় থাকেন।

স্বজনরা জানান, বাসা থেকে মার্কেটের উদ্দেশ্যে মায়ের সঙ্গে ঘর থেকে বের হয় আফরোজা। জেলা পরিষদের ডাকবাংলোর সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী অটোরিকশা আফরোজাকে চাপা দিয়ে রাস্তায় ফেলে দেয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসান শোভন জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। 

খবর পেয়ে হাসপাতালে এসে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন চাঁদপুর সদর মডেল থানার এসআই স্বপন কুমার।

চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews