1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 16, 2026, 2:00 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। Village Network Alliance এর উদ‍্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং-২০২৬.. শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা।

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম 

  • সময়: Tuesday, February 11, 2025
  • 88 View

মোহাম্মদ বিল্লাল হোসেন : বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) এমনটি জানিয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ধানমন্ডির টিআইবির কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৪ প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটি জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

তিনি জানান, সিপিআই-২০২৪ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৩, গতবারের চেয়ে এক পয়েন্ট কম। ফলে নিচের দিকে বাংলাদেশের অবস্থান ১৪তম, যা গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন।  

২০২৩ সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১২তম।

ইফতেখারুজ্জামান বলেন, স্কোর বিবেচনায় উচ্চক্রম অনুসারে দুই ধাপ অবনতি হয়ে বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৫১তম। একই স্কোর নিয়ে যৌথভাবে ১৫১তম অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান।

টিআইবির নির্বাহী পরিচালক জানান, সূচক অনুযায়ী দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান ১৭ পয়েন্ট নিয়ে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। এ অঞ্চলে আফগানিস্তানের পরই বাংলাদেশের অবস্থান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির টিআইবির উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক সুমাইয়া খায়ের ও পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী বৈশ্বিক জোট ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)-এর আন্তর্জাতিক সচিবালয় প্রতি বছর দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) প্রস্তুত করে।  সূচকটি ১৯৯৫ সালে বিশ্বব্যাপী প্রবর্তিত হয় এবং ২০০১ সালে প্রথমবারের মতো বাংলাদেশকে এই সূচকে অন্তর্ভুক্ত করা হয়।

সিপিআই মূলত বিশ্বের বিভিন্ন দেশে সরকারি খাতে দুর্নীতির ধারণার আন্তর্জাতিক তুলনা (২০২৪ সালে ১৮০টি দেশকে নিয়ে করা হয়েছে)। সিপিআই হলো- বেশ কিছু সমীক্ষা নিয়ে করা একটি যৌগিক সমীক্ষা।  

আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং ব্যাপকভাবে পরিচিত ডজনেরও বেশি সমীক্ষা থেকে সিপিআইয়ের জন্য সুশাসন ও দুর্নীতির সঙ্গে প্রাসঙ্গিক ডেটা নেওয়া হয়। এ গবেষণায় শুধুমাত্র এমন তথ্য ব্যবহার করা হয়, যার মাধ্যমে আন্তর্জাতিকভাবে তুলনামূলক মূল্যায়ন করা সম্ভব হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews