কুষ্টিয়ায় ১০০০ পিস ইয়াবা সহ নারী পুরুষ গ্রেফতার
সময়:
Wednesday, February 5, 2025
77 View
মোছা: সুজনা আক্তার ভেড়ামারা ক্রাইম রিপোর্টার
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক সার্কেলের পরিদর্শক মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে, উপ-পরিদর্শক মোঃ রাসেল কবিরের নির্দেশনায় এবং বিভাগীয় টিমের সক্রিয় ফোর্স সাথে নিয়ে একটি রেইডিং পার্টি গঠন করে কুষ্টিয়ার খোকসা থানাধীন জানিপুর, গোপন সংবাদ মারফত জানতে পেরে, ঢাকা থেকে কুমারখালী গামী রোজিনা পরিবহনে f3f4 এ বসা অবস্থায় সন্দেহভাজন ২ জন আসামীর দেহ তল্লাশি করলে , আসামিদের পরনের জিন্সের প্যান্টের পকেট থেকে, ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট যায় এবং দুইজনকে গ্রেফতার করেন, গ্রেপ্তারকৃত আসামিরা হল, সাগর প্রামাণিক (২৭)পিতা-মৃত মোঃ ভাষান প্রামানীক, বানিয়াপাড়া থানা কুমারখালী জেলা কুষ্টিয়া, ও মোসাঃরিপতি আক্তার বৃষ্টি (২১)স্বামী মোঃ সাব্বির হোসেন, পিতা ইমাদ উদ্দিন উজ্জল, উত্তর আমলাপাড়া কুষ্টিয়া, অবৈধ মাদকদ্রব্য ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেলে, আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা প্রাপ্ত আলামত সহ আসামিদেরকে খোকসা থানায় সোপর্দ করলে, মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর (১) সারণি ও ক্রমিক নং১০( ক) ধারায় পরিদর্শক আবুল কালাম (আজাদ) বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন, খোকসা থানার নিয়মিত মামলা নং০৩ তারিখ ০৫-০২- ২০২৫ ইংরেজি
Leave a Reply