1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 16, 2026, 3:01 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। Village Network Alliance এর উদ‍্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং-২০২৬.. শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা।

সৈয়দপুরে ৩ টি অবৈধ ইট ভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের অভিযান

  • সময়: Tuesday, February 4, 2025
  • 123 View

উজ্জ্বল আহমেদ- নিজস্ব প্রতিবেদকঃনীলফামারীর সৈয়দপুর উপজেলায় অবৈধভাবে ইট ভাটা পরিচালনা করার অভিযোগে তিন মালিকের কাছে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদফতর।  মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নীলফামারী জেলা পরিবেশ অধিদফতর।  সৈয়দপুর উপজেলার দলুয়া, কামারপুকুর নামক এলাকায় অবস্থিত মোঃ এজাজ ইসলাম এর মালিকানাধীন মেসার্স এ এস বি ব্রিকস, সুরেশ সিংহানিয়া এর মালিকানাধীন মেসার্স বি পি এল-২ ব্রিকস ও কামারপুকুর নামক এলাকায় অবস্থিত মোঃ এরশাদুল ইসলাম এর মালিকানাধীন মেসার্স এম এ বি ব্রিকস নামক ০৩ (তিন) টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত ০৩ (তিন) টি ইটভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ও ৫(৩) ধারা লংঘনের দায়ে ০৩ (তিন) টি ইটভাটাকে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা করে মোট ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় । অভিযানকালে ইটভাটার কিলনে পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়া হয় এবং পানি স্প্রে করে কাঁচা ইট ধ্বংস করা হয় । এছাড়া কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনা না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা প্রদান করেন,জেলা প্রশাসকের কার্যালয়ের নীলফামারী এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সায়ীদ মুহাম্মদ এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে নীলফামারী পুলিশ বিভাগ ও সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস, নীলফামারী এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী ও পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানা জায়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews