1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 16, 2026, 4:01 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। Village Network Alliance এর উদ‍্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং-২০২৬.. শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা।

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ১০ জনকে আটক করা হয়েছে

  • সময়: Monday, January 27, 2025
  • 75 View

হিরো খানঃ

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ১০ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, তিনটি দেশীয় এলজি, কয়েক রাউন্ড গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গতকাল শনিবার রাতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কুমিল্লা আদর্শ সদর সেনাবাহিনীর একটি দল। পরে তাদের কুমিল্লা কোতয়ালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আদর্শ সদর সেনাবাহিনী ক্যাম্প-১।

গ্রেপ্তারকৃতরা হলেন– কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার মো. নাইমুল ইসলাম নাঈম (৩৬), কালিয়াজুড়ি এলাকার আবির হামিদ মাহি-(২১), ঈদগাহ এলাকার মো. সাজিদুল ইসলাম (২১), ছোটরা এলাকার মোহাম্মদ আলী (২৪) ও মো. সাব্বির হোসেন (২১), ছোটরা ঝাউতলা এলাকার মো. জাবেদুর রহমান (২৯), ধর্মসাগর পাড় এলাকার অভিজিৎ রায় সরকার (৩০), বুড়িচং সাধকপুর এলাকার মো. আবুল খায়ের (৩৯), ধর্ম সাগর এলাকার মো. অপু (৪২) ও কালিয়াজুরি এলাকার রাকিব (২১)।

সেনাবাহিনী জানায়, অভিযান চলাকালীন সময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ২টি রিভালবার, একটি রাশিয়ান পিস্তল, ২টি রাম দা, ৯টি কার্তুজ, তলোয়ার ও চাকু জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews