মো: আলআমিন,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো ব্যাংক এশিয়া পিএলসি’র এজেন্ট বিজনেস মিট ২০২৫। শনিবার (২৫ জানুয়ারি) সকাল এগারোটায় শহরের উবাই কনভেসশন সেন্টারে অনুষ্ঠিত হয় এ বিজনেস সভার।ব্যাংক এশিয়া পিলসি’র কিশোরগঞ্জ জেলা ব্যবস্থাপক সাইফুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর কিশোরগঞ্জের উপ পরিচালক কামরুজ্জামান খাঁন, ব্যাংক এশিয়ার ভাইস প্রসিডেন্ট এবং হেড অফ ফিনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টম্যান্ট জাকির হোসেন ভূইয়া, হেড অফ ইসলামিক এজেন্ট ব্যাংকিং আজাদ রহমান, ভৈরব ব্রাঞ্চ এর প্রধান ফরিদ আহমেদ, তাড়াইল শাখার অপারেশন ম্যানেজার ইমরান হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার আশরাফুল খালেদ আলমগীরসহ ৮১ জন এজেন্ট উদ্যোক্তা। সভায় এজেন্ট ব্যবসায় অসাধারণ সাফল্যের জন্য ১৪ জন সেরা এজেন্ট ও ৩১ জন সিএসও অফিসারকে এবং ৩৩জন মাইক্রো মার্চেন্টকে পুরস্কৃত করা হয়।
Leave a Reply