মো: আল-আমিন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
আজকের নতুন এক বাংলাদেশে আমরা নতুন আশা-আকাঙ্ক্ষা নিয়ে এগোতে চাই।এরই পথ ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ তথা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে সুন্দর বিনির্মাণ বাংলাদেশ করার লক্ষ্যে আমরা কাজ করে যেতে চাই। এই দীপ্ত শপথে আগামী ২৪ শে জানুয়ারি ২০২৫ শুক্রবার বিকাল ৫:৩০মিনিটে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে শহীদ মিনার চত্বরে বিএনপির সমর্থক ও শহীদ জিয়ার আদর্শের সৈনিক কিশোরগঞ্জের উদ্যোগে শহীদ মিনার চত্বরে বিএনপির সমর্থক ও শহীদ জিয়ার আদর্শের সৈনিক কিশোরগঞ্জ এর উদ্যোগে এক আলোচনা সভা আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি সাবেক বিভাগীয় স্পেশাল জর্জ জনাব রেজাউল করিম খান চুন্ন সাহেব, এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোরগঞ্জ সদর জনাব এ্যাডভোকেট শরিফুল ইসলাম শরীফ, সভাপতি ত করেন জনাব এডভোকেট শেখ মাসুদ ইকবাল,সহ-সভাপতি কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাব ও এপিপি কিশোরগঞ্জ জেলা জজ কোর্ট,আরো উপস্থিত ছিলেন মো: আশরাফুল আলম শামীম, এলএলবি,কিশোরগঞ্জ ৫ নং ওয়ার্ডের চারবারের সফল সাবেক কাউন্সিলর আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দগণ ও ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান মেম্বার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ,আর উপস্থিত ছিলেন টিভি চ্যানেলের পত্রিকার সাংবাদিকগণ।
Leave a Reply